QA As Sunnah Q&A

আস সুন্নাহ ট্রাস্টের প্রতি অনেক অনেক ধন্যবাদ, এবং ছালাম আচ্ছালামু আলাইকুম ওৱা রাহমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। দাড়ি সম্পর্কিত যে প্রশ্নটি আমি করেছিলাম তার সুন্দর উত্তর আমি আজ পেয়েছি। উত্তরটি …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #২০৭৭ • ভিউ: ৭০ • ০৬ অক্টোবর, ২০১১

আস সুন্নাহ ট্রাস্টের প্রতি অনেক অনেক ধন্যবাদ, এবং ছালাম আচ্ছালামু আলাইকুম ওৱা রাহমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। দাড়ি সম্পর্কিত যে প্রশ্নটি আমি করেছিলাম তার সুন্দর উত্তর আমি আজ পেয়েছি। উত্তরটি …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সুন্নাহ ট্রাস্টের প্রতি অনেক অনেক ধন্যবাদ, এবং ছালাম আচ্ছালামু আলাইকুম ওৱা রাহমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। দাড়ি সম্পর্কিত যে প্রশ্নটি আমি করেছিলাম তার সুন্দর উত্তর আমি আজ পেয়েছি। উত্তরটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সন্মানিত হুজুর সাহেব আপনি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. স্যার লিখিত একটি কিতাপের (পোশাক, পর্দা ও দেহসজ্জা) নাম উল্লেখ করেছেন, কিতাপটি কিভাবে পেতে পারি দয়া করে জানালে আমি অত্যন্ত খুশি হব। আপনি এ সম্পর্কে জানতে 0963 নং প্রশ্নের উত্তর দেখতে বলেছেন, আমি কিভাবে উত্তরটি দেখব তার কৌশলটা জানালে আমি খুবি খুশী হব। আপনার বিশ্বাসী, মোহা: আব্দুল লতিফ, নগাঁও, আসাম, ভারত, তারিখ 14/11/17
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি ভারত থেকে আমাদের সাথে আছেন জেনে আমরা সত্যই খুব আনন্দিত। দুআ করবেন যেন আমরা আপনাদের খেদমত করতে পারি। আমাদের ওয়েব সাইটে প্রশ্নোত্তর নামক স্থানে ক্লিক করলে দেখবেন প্রথমেই search নামক একটা অপশন, ওখানে 0963 লিথে সার্চ দিলে আপনার কাঙ্খিত উত্তর আপনি পেয়ে যাবেন। ভারতে বই পাঠানোর কোন সহজ পন্থা আমাদের কাছে নেই। তাই আপনি আমাদেরর ওয়েব সাইটে গিয়ে বই নামক স্থানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো বইয়ের ডাউনলোডের নিয়ম দেয়া আছে। তার ভিতর আপনি উক্ত বইটিও পাবেন। আপনি নিচের ঠিকানাতেও বইটি পেতে পারেন। এখান থেকেও ডাউনলোড করা যাবে। https://beta.assunnahtrust.org/wps/archives/1032
আশা করি আপনি আপনার উত্তরে পেয়েছেন।
✅