QA As Sunnah Q&A

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের একটি হাফেজি মাদরাসা আছে, এখানকার বেশির ভাগ ছাত্রই এতিম। এটি বিভিন্ন কালেকশন, সাদাতাহ, মাদরাসার দোকান ও আমাদের অর্থ নৈতিক তত্ত্বাবধানে পরিচ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #২০৮ • ভিউ: ৮৬ • ২৪ আগস্ট, ২০০৬

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের একটি হাফেজি মাদরাসা আছে, এখানকার বেশির ভাগ ছাত্রই এতিম। এটি বিভিন্ন কালেকশন, সাদাতাহ, মাদরাসার দোকান ও আমাদের অর্থ নৈতিক তত্ত্বাবধানে পরিচ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের একটি হাফেজি মাদরাসা আছে, এখানকার বেশির ভাগ ছাত্রই এতিম। এটি বিভিন্ন কালেকশন, সাদাতাহ, মাদরাসার দোকান ও আমাদের অর্থ নৈতিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থাকার কারনে সাদাকার টাকা সহ অন্যান্য জিনিস জমা হয়। এক্ষেত্রে সাদাকার অর্থ মাদরাসা ও এতিমদের জন্য কোন কোন খাতে ব্যয় করা যাবে? বিস্তারিত জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যাকাত, ফিৎরা, কুরবানীর চামড়া, মান্নতের টাকা অর্থাৎ যে গুলো গরীবদের হক সেগুলো তাদের জন্যই ব্যায় করতে হবে। যেমন তাদের খাবার, পোশাক, বইপত্র ক্রয় ইত্যাদি। এই টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কোন কাজ করা যাবে না। দোকানভাড়ার টাকা এবং অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ (যেমন, ঘর-বাড়ি তৈরী) ও শিক্ষকদের বেতন দেয়া যাবে।
✅