QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সকল মানুষ পরস্পর ভাই ভাইএই হাদিসটি সুনানে আবু দাউদ,আদাব অধ্যায়ে বা অন্য কোন নির্ভরযোগ্য গ্রন্থে আছে কিনা? একজন ডঃ স্যার একটি আর্টিকেল এ হাদিসটি এনেছেন।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #২১ • ভিউ: ৮৮ • ১৮ ফেব্রুয়ারি, ২০০৬

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সকল মানুষ পরস্পর ভাই ভাইএই হাদিসটি সুনানে আবু দাউদ,আদাব অধ্যায়ে বা অন্য কোন নির্ভরযোগ্য গ্রন্থে আছে কিনা? একজন ডঃ স্যার একটি আর্টিকেল এ হাদিসটি এনেছেন।

প্রশ্নকারী: Asad
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সকল মানুষ পরস্পর ভাই ভাইএই হাদিসটি সুনানে আবু দাউদ,আদাব অধ্যায়ে বা অন্য কোন নির্ভরযোগ্য গ্রন্থে আছে কিনা? একজন ডঃ স্যার একটি আর্টিকেল এ হাদিসটি এনেছেন।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিচে আপনার প্রশ্নের উত্তর দেয়া হল । জ্বী হ্যা ভাই, এমর্মে একটি হাদীস আছে যার আরবী উচ্চারণ হল -

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ

আর অর্থ হল মুসলমান মুসলমানের ভাই। হাদীসটি সকল নির্ভরযগ্য হাদীস গ্রন্থে এসেছে। নিম্নে কিছু গ্রন্থের তালিকা দেয়া হল।

১) বুখারী, আস- সহীহ, হাদিস নং, ২৪৪২, অধ্যায়, কিতাবু বাদ্ইল ওহী, পরিচ্ছেদ, লা ইয়াযলিমুল মুসলিমু...

২) মুসলিম, আস-সহীহ, হাদিস নং, ৬৭০৬, অধ্যায়, আল বির ওসসিলাহ, পরিচ্ছেদ, তাহরীমু জুলমিল মুসলিম।

৩) আবু দাউদ, আস-সুনান, কিতাবুল আদাব, বাবুল মুওয়াখাত, খন্ড-২, পৃষ্ঠা-৬৭০। (ভারতীয় সংস্করন)

৪) সুনানে তিরমিযী, তাহকীক, শাকের ও আলবানী। কিতাব - তাফসীরুল কোরআন,বাব-সুরা তাওবা। হাদীস নং ৩০৮৭।

✅