QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, ১/ছবি দিয়ে কি কাউকে জাদু কিংবা ক্ষতি করা যায়? ২/ যেন আমার কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কি কোনো আমল আছে? ৩/ আমার একটা চাকুরী খুব দরকার, চাকুরী পাওয়ার জন্য কি কোনো আমল আছে? …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২১২৮ • ভিউ: ৬১ • ২৬ নভেম্বর, ২০১১

আসসালামু আলাইকুম, ১/ছবি দিয়ে কি কাউকে জাদু কিংবা ক্ষতি করা যায়? ২/ যেন আমার কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কি কোনো আমল আছে? ৩/ আমার একটা চাকুরী খুব দরকার, চাকুরী পাওয়ার জন্য কি কোনো আমল আছে? …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, ১/ছবি দিয়ে কি কাউকে জাদু কিংবা ক্ষতি করা যায়?
২/ যেন আমার কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কি কোনো আমল আছে?
৩/ আমার একটা চাকুরী খুব দরকার, চাকুরী পাওয়ার জন্য কি কোনো আমল আছে?
৪/বিপদে পতিত হলে দুয়া - ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা অ জুরনী ফী মুসিবতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা এই দুয়া প্রতিদিন ১ বার করে পড়লে হবে?নাকি প্রতিদিন আরো বেশী পড়তে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রথম প্রশ্নটি স্পষ্ট করে লিখুন। ২। এই দুআটি সকাল সন্ধা তিনবার করে পড়বেন। ইনশাআল্লাহ সকল বিপদাপদ থেকে রক্ষা পাবেন। এছাড়া রাহে বেলায়াত বইটি দেখতে পারেন। بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
৩। চাকরীর জন্য এবং যে কোন প্রয়োজনের জন্য এই দুআটি বারবার পাঠ করবেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى
৪। যতবার ইচ্ছা পড়বেন।
✅