QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ১। সকাল সন্ধ্যা ১০ বার আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়লে শয়তান থেকে হেফাজত-এ থাকা যায় এটা কি সহি? ২। নিচের এই আমল কি করা যাবে? এটা কি সহি? শিশুর জিদ দূর করার আমল দোয়া:…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যিকির দুআ আমল • প্রশ্ন #২২২২ • ভিউ: ৮৭ • ২৮ ফেব্রুয়ারি, ২০১২

আসসালামু আলাইকুম ১। সকাল সন্ধ্যা ১০ বার আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়লে শয়তান থেকে হেফাজত-এ থাকা যায় এটা কি সহি? ২। নিচের এই আমল কি করা যাবে? এটা কি সহি? শিশুর জিদ দূর করার আমল দোয়া:…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ১। সকাল সন্ধ্যা ১০ বার আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়লে শয়তান থেকে হেফাজত-এ থাকা যায় এটা কি সহি?
২। নিচের এই আমল কি করা যাবে? এটা কি সহি?
শিশুর জিদ দূর করার আমল দোয়া:
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
উচ্চারণ: আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস্ সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহান; ওয়া ইলাইহি ইয়ুরজাঊন। অর্থ: তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে। -সূরা আল ইমরান: ৮৩
ফজিলত: যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত পড়ে। -আল মুজামুল আউসাত লিত্ তাবারানি: ৬৪
আমল: সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগের চুলে হাত রেখে এ আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে- জিদ কমে আসে। এ আমল নূন্যতম ২১ দিন লাগাতার করতে হয়। jajakallhu khairan
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। এই ধরণের এক হাদীস আছে তবে সেটা সহীহ নয়, যয়ীফ। বিস্তারিত জানতে দেখুন http://www.alukah.net/sharia/0/94494/। ২।এই হাদীসটিকে শায়খ আলবানী রহ. জাল বলেছেন। দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৬৭৬।
✅