QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, কুরবানি ও আকিকার জন্য কি কোন দুয়া আছে? জবেহের সময় ছেলের নাম ও তার পিতার নাম উল্লেখ করে যে দুয়া প্রচলিত আছে তা কি কুরআন সুন্নাহ দারা প্রমাণিত? এমন কি, কুরবানির…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
আকীকা • প্রশ্ন #২২৩৫ • ভিউ: ৭৮ • ১২ মার্চ, ২০১২

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, কুরবানি ও আকিকার জন্য কি কোন দুয়া আছে? জবেহের সময় ছেলের নাম ও তার পিতার নাম উল্লেখ করে যে দুয়া প্রচলিত আছে তা কি কুরআন সুন্নাহ দারা প্রমাণিত? এমন কি, কুরবানির…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, কুরবানি ও আকিকার জন্য কি কোন দুয়া আছে? জবেহের সময় ছেলের নাম ও তার পিতার নাম উল্লেখ করে যে দুয়া প্রচলিত আছে তা কি কুরআন সুন্নাহ দারা প্রমাণিত? এমন কি, কুরবানির জন্যও একই ভাবে দুয়ার system চালু আছে ।আমি এ বিষয়ে সুন্নাহানুযায়ী সমাধান চাই। ?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেজবেহ করলেই জবেহ সহীহ হয়ে যাবে । তবে কোন কোন হাদীসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. কুরবানীর পশু জবেহ করার সময় নিচের দুআগুলো পড়তেন:
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا ، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ، إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللهِ ، وَاللَّهُ أَكْبَرُ । সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৯৫; আসসুনানুল কুররা, ইমাম বায়হাক্কী, হাদীস নং ১৯৬৫৭। হাদীসটিকে শায়খ শুয়াইব আরনাউত হাসান্ বলেছেন। শায়খুল ইসলাম ইবতে তায়মিয়া রহ. এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উপরের দুআগুলো পড়তে বলেছেন। তিনি এর সাথে আরো কিছু যোগ করেছেন। দেখুন, মাজমাউল ফাতাওয়া, ২৬/৩০৯। যার আক্বীকা দেয়া হয় তার নাম বা পিতার নাম বলার প্রয়োজন নেই। কুরবানীর জন্য যেহেতু এই দুআগুলো করা যায় আশা করা যায় আক্বীকার পশু জবেহ করার সময়ও এই দুআগুলো পাঠ করলে ভাল হবে। আল্লাহ ভাল জানেন।
✅