QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার ছেলের দেখাকে কেন্দ্র করে অনেকে gift হিসেবে সোনার চেইন, আংটি, কাটি, মাথার চাঁদ ইত্যাদি দিয়েছে। ১) আমার প্রশ্ন হল, এই গুলো কি তাকে পরানো যাবে? (বাচ্চাটি মেয়ে হলে কি পরা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২২৪৭ • ভিউ: ৫৯ • ২৪ মার্চ, ২০১২

আস-সালামু আলাইকুম। আমার ছেলের দেখাকে কেন্দ্র করে অনেকে gift হিসেবে সোনার চেইন, আংটি, কাটি, মাথার চাঁদ ইত্যাদি দিয়েছে। ১) আমার প্রশ্ন হল, এই গুলো কি তাকে পরানো যাবে? (বাচ্চাটি মেয়ে হলে কি পরা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমার ছেলের দেখাকে কেন্দ্র করে অনেকে gift হিসেবে সোনার চেইন, আংটি, কাটি, মাথার চাঁদ ইত্যাদি দিয়েছে। ১) আমার প্রশ্ন হল, এই গুলো কি তাকে পরানো যাবে? (বাচ্চাটি মেয়ে হলে কি পরানো যেত) ২) ছেলেদের কি সব রকম সোনার জিনিস ব্যবহার হারাম? সুন্নাহের আলোকে জানতে চাই
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। স্বর্নের কোন কিছু ছেলেরা ব্যবহার করতে পারবে না। মেয়েরা পারবে। এ ব্যাপারে অনেক সহীহ হাদীস আছে। আমি শুধু দুটি হাদীস দিয়ে দিলাম। আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন, حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِى وَأُحِلَّ لإِنَاثِهِمْ অর্থ: রেশমের পোশাক এবং স্বর্ণের অলংকার আমার উম্মতের ছেলেদের জন্য হারাম করা হয়েছে আর মেয়েদের জন্য হালাল করা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮২৪। ইমাম তিরমিযী রহি.সহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।অন্য হাদীসে আছে রেশম ও স্বর্ণ
কে দুই হাতে নিয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, أن هذين حرام على ذكور أمتي অর্থ: এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। সুনানু নাসায়ী, হাদীস নং ৫১৪৪, আবু দাউদ, হাদীস নং ৪০৫৯। হাদীসটি সহীহ। আশা করি বুঝতে পেরেছেন।
✅