QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। দয়া করে আমাকে যত দ্রুত সম্ভব নিম্নোক্ত বিষয় সম্পর্কে কি বিধান হবে জানাবেনঃ- আমার একজন বন্ধু ছয় বছর ধরে একজনের সাথে প্রেম করছে এবং সে এখন মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছে এই উ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #২২৯ • ভিউ: ৮১ • ১৪ সেপ্টেম্বর, ২০০৬

আসসালামু আলাইকুম। দয়া করে আমাকে যত দ্রুত সম্ভব নিম্নোক্ত বিষয় সম্পর্কে কি বিধান হবে জানাবেনঃ- আমার একজন বন্ধু ছয় বছর ধরে একজনের সাথে প্রেম করছে এবং সে এখন মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছে এই উ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। দয়া করে আমাকে যত দ্রুত সম্ভব নিম্নোক্ত বিষয় সম্পর্কে কি বিধান হবে জানাবেনঃ- আমার একজন বন্ধু ছয় বছর ধরে একজনের সাথে প্রেম করছে এবং সে এখন মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছে এই উদ্দেশ্যে যে তাদের ভিতর পাপ যেন আর না হয়। ভবিষ্যৎ এ পরিবারের সবাই তাদের বিয়েটাকে মেনে নেবে বলে আশা রাখে কিন্তু এই মুহুর্তে মেয়ের বা ছেলের পরিবারের কাছে বিষয়টি গোপন থাকবে। এমতাবস্থায় মেয়ের পক্ষে কোন অভিভাবক না থাকলে বিয়ে শরিয়ত সম্মত হবে কিনা?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই বয়সে ছেলে মেয়েরা আবেগের কারণে এবং অভিজ্ঞতা না থাকার কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই পিতা-মাতার সিদ্ধান্ত মেনে নেয়ায় সবার জন্য কল্যানকর। সুতরাং ছেলে-মেয়েদের জন্য উচিৎ হলো অভিভাবক ছাড়া বিবাহ না করা। আর হাদীসে মেয়েদের অভিভাবক ছাড়া বিবাহ নিষেধ করা হয়েছে। সুতরাং তাদের জন্য এভাবে বিবাহ করা ঠিক হবে না। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।"""""
✅