ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামু আলাইকুম ১। প্রত্যেক মুসলিম একদিন জান্নাতে যাবে। এই কথাটা ভিত্তি সম্পর্কে একটু বিস্তারিত জানালে খুশি হব। ২। প্রত্যেক মুসলিম জান্নাতে যাবে কিন্তু কিছু কিছু গোনাহ আছে যার শাস্তি হিসেবে…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ১। প্রত্যেক মুসলিম একদিন জান্নাতে যাবে। এই কথাটা ভিত্তি সম্পর্কে একটু বিস্তারিত জানালে খুশি হব। ২। প্রত্যেক মুসলিম জান্নাতে যাবে কিন্তু কিছু কিছু গোনাহ আছে যার শাস্তি হিসেবে বলা আছে সে জান্নাতে যাবে না। যেমন দাইয়ুস, অহংকারী, পিতা মাতার অবাধ্য, ইত্যাদি আরো অনেক। এই বিষয়টা একটু বিস্তারিত জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হযরত উসামন রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ যে ব্যাক্ত লা ইলাহা ইল্লাল্লাহ ( আল্লাহ ছাড়া মাবুদ নেই) জানা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ১৪৫। অন্য আরেকটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, من قال لا إله إلا الله دخل الجنة যে ব্যাক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ( আল্লাহ ছাড়া মাবুদ নেই) বলবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদু, আবু ইয়ালা, হাদীস নং ৩৯৪১। হাদীসটি সহীহ। এই হাদীসের ব্যাখ্যায় ইমাম তিরমিযী রহ. বলেন, قال أبو عيسى ووجه هذا الحديث عند أهل العلم أن أهل التوحيد سيدخلون الجنة وإن عذبوا بالنار بذنوبهم فإنهم لا يخلدون في النار আলেমদের নিকট এই হাদীসের ব্যাখ্যা হলো যে, একত্ববাদে বিশ্বাসী প্রতিটি মানুষ অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। যদিও তাকে তার গোনাহের কারণে জাহান্নামে আযাব দেয়া হয় । কিন্তু সে চিরদিন জাহান্নামে থাকবে না। সুনানু তিরমিযী, হাদীস নং ২৬৩৮। আশা করি ইমাম তিরমিযী রহ. এর কথা থেকে বুঝতে পেরেছেন যে, আপনি যে সব গুনাহের কথা বলেছেন সেসব গুনাহের কারণে জাহান্নামে তাদের শাস্থি হতে পারে তবে চিরদিন তারা সেখানে থাকবে না।