QA As Sunnah Q&A

আসালামুয়ালাইকুম, প্রতি রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা পরতে হয়। আমার প্রস্ন হছে এই ক্ষেত্রে কি সুরা সমুহ ঊর্ধ্ব ক্রম অনুসারে ( যেমন প্রথমে সুরা নাম্বার ১, তারপর ২, ৩, ৪ এই ভাবে) পরতে হ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #২৩১৫ • ভিউ: ৮০ • ৩১ মে, ২০১২

আসালামুয়ালাইকুম, প্রতি রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা পরতে হয়। আমার প্রস্ন হছে এই ক্ষেত্রে কি সুরা সমুহ ঊর্ধ্ব ক্রম অনুসারে ( যেমন প্রথমে সুরা নাম্বার ১, তারপর ২, ৩, ৪ এই ভাবে) পরতে হ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসালামুয়ালাইকুম, প্রতি রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা পরতে হয়। আমার প্রস্ন হছে এই ক্ষেত্রে কি সুরা সমুহ ঊর্ধ্ব ক্রম অনুসারে ( যেমন প্রথমে সুরা নাম্বার ১, তারপর ২, ৩, ৪ এই ভাবে) পরতে হবে? ধরুন যদি আমি ৪ রাকাত নামাজের ক্ষেত্রে সুরা লাহাব, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস দ্বারা পরতে চাই তবে প্রথম রাকাতে কোন সুরা, ২য় রাকাতে কোন সুরা, ৩য়রাকাতে কোন সুরা ও ৪র্থ রাকাতে কোন সুরা পরতে হবে। না কি এর কোন বাধ্যবাধকতা নেই?
যদি এই বিষয়ে কোন রেফেরান্স থাকে তবে তা দিলে উপকৃত হব। ধন্যবাদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সূরা ফাতিহার পরে যে কোন একটি সূরা পড়লেই হবে। ঊর্ধ্ব ক্রম অনুসারে পড়া আবশ্যক নয়। কোন হাদীসে ক্রম রক্ষার কথা বলা হয় নি। রাসূলুল্লাহ সা. বলেছেন, وَمَنْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ فَقَدْ أَجْزَأَتْ عَنْهُ وَمَنْ زَادَ فَهُوَ أَفْضَلُ. যে ব্যক্তি উম্মুল কিতাব (সূরা ফাতিহা) পড়বে সেটাই তার জন্য যথেষ্ট। যে বৃদ্ধি করবে সে অবশ্যই অধিক ভাল কাজ করলো। সহীহ মুসলিম, হাদীস নং ৯১০।
✅