QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তিনবার সূরা ইখলাছ পড়লে কি সমগ্র কোরআন খতমের সাওআব হয়? আমরা দুআর আগে 3 বার ফাতিহা, 5 ইখলাছ বার, 11 বার দরুদ, পড়ে থাকি । এইটা কি সুন্নাত সম্মত?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যিকির দুআ আমল • প্রশ্ন #২৩৫০ • ভিউ: ২০ • ০৫ জুলাই, ২০১২

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তিনবার সূরা ইখলাছ পড়লে কি সমগ্র কোরআন খতমের সাওআব হয়? আমরা দুআর আগে 3 বার ফাতিহা, 5 ইখলাছ বার, 11 বার দরুদ, পড়ে থাকি । এইটা কি সুন্নাত সম্মত?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তিনবার সূরা ইখলাছ পড়লে কি সমগ্র কোরআন খতমের সাওআব হয়?
আমরা দুআর আগে 3 বার ফাতিহা, 5 ইখলাছ বার, 11 বার দরুদ, পড়ে থাকি । এইটা কি সুন্নাত সম্মত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, তিনবার সূরা ইখরাস পড়লে সমগ্র কুরআন পড়ার সওয়াব পাওয়া যায় মর্মে কোন হাদীসে নেই। তবে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ. সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান। সুনানু তিরমিযী, হাদীস নং ২৮৯৯। হাদীসটি সহীহ। সুতরাং যতবার সূরা ইখলাস পড়া হবে ততবার একতৃতীয়াংশের সওয়াব পাওয়া যাবে। দুআর আগে দরুদ শরীফ পড়ার কথা সহীহ হাদীস দ্বার প্রমানিত। সুনানু নাসায়ী হাদীস নং ১২৮৪, সুনানু আবু দাউদ, হাদীস নং ১৪৮৩। আবু দাউদ থেকে হাদীসটির মূল পাঠ নিচে দেয়া হলো:
- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِىٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- رَجُلاً يَدْعُو فِى صَلاَتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَجِلَ هَذَا . ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّى عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ .
দুআর পূর্বে কুরআন পাঠের কথা হাদীসে পাওয়া যায় না। তবে অনেক আলেম এটাকে ভাল বলেছেন। আরো জানতে:
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=34740