QA As Sunnah Q&A

১। মুহতারাম, যেসব সালাতে সুরা ক্বিরাত জোরে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত আস্তে পড়লে আর যেসব সালাতে সুরা ক্বিরাত আস্তে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত জোরে পড়লে কী সাহু …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৩৬৪ • ভিউ: ৫৬ • ১৯ জুলাই, ২০১২

১। মুহতারাম, যেসব সালাতে সুরা ক্বিরাত জোরে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত আস্তে পড়লে আর যেসব সালাতে সুরা ক্বিরাত আস্তে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত জোরে পড়লে কী সাহু …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১। মুহতারাম, যেসব সালাতে সুরা ক্বিরাত জোরে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত আস্তে পড়লে আর যেসব সালাতে সুরা ক্বিরাত আস্তে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত জোরে পড়লে কী সাহু সিজ্দা দিতে হবে? সুন্নাহস্মমত বা সুন্নাহর সবচেয়ে কাছাকাছি সহিহ দলিল ভিত্তিক উত্তর দিলে খুব উপকৃত হবো। ২। মুহতারাম, প্রভিডেন্ট ফান্ডের টাকা (সুদসহ মূল টাকা) দিয়ে বাড়ি করলে, তা কি হালাল হবে?
৩। মুহতারাম, জ্ঞান বৃদ্ধির জন্য রব্বি জিদনি ইল্মা পড়া কী সুন্নাহসম্মত? দলিলসহ জানালে উপকৃত হবো। মাআস্সালাম।
উত্তর
Published
একা একা সালাত আদায় করলে সকল সময়ই নিচুস্বরে পড়া যায়। এক্ষেত্রে সাহু সাজদা দিতে হবে না। তবে জামাতে ইমাম সাহেব যদি এমন উল্টা-পাল্টা করেন তাহলে সাজদায়ে সাহু দিতে হবে। ২। প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকা সুদ হিসাবে গণ্য নয়। সুতরাং এই টাকা দিয়ে বাড়ি বানানো যাবে। ৩।রব্বি জিদনি ইল্মা অর্থ হলো প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা পড়া সুন্নাহসম্মত।
✅