QA As Sunnah Q&A

এমন কোনো আমল আছে যা করলে আমি আল্লাহ্ এর ভয়ে একাকি কাদতে পারব। আমার তো চোখের পানি আসে না। যেন অন্তর শক্ত হয়ে গেছে। কি আমল করলে আমার অন্তর নরম হবে। বিনয়ের সাথে সালাত আদায় করতে পারব। একটু বিস্ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৪০৪ • ভিউ: ১৩ • ২৮ আগস্ট, ২০১২

এমন কোনো আমল আছে যা করলে আমি আল্লাহ্ এর ভয়ে একাকি কাদতে পারব। আমার তো চোখের পানি আসে না। যেন অন্তর শক্ত হয়ে গেছে। কি আমল করলে আমার অন্তর নরম হবে। বিনয়ের সাথে সালাত আদায় করতে পারব। একটু বিস্ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
এমন কোনো আমল আছে যা করলে আমি আল্লাহ্ এর ভয়ে একাকি কাদতে পারব। আমার তো চোখের পানি আসে না। যেন অন্তর শক্ত হয়ে গেছে। কি আমল করলে আমার অন্তর নরম হবে। বিনয়ের সাথে সালাত আদায় করতে পারব। একটু বিস্তারিত বললে উপকৃত হব। কিভাবে অহংকার মুক্ত হওয়া যায়। একটু বলবেন। please... কিভাবে নম্র চরিত্র অর্জন করা যায়?
উত্তর
Published
আ্ল্লাহ তায়ালার ভয় হৃদয়ে আসলে এগুলো হয়ে যাবে। এ জন্য যেটা আপনি করতে পারেন সেটা হলো কুরআন ও হাদীসে জাহান্নামের যে বর্ণনা দেয়া আছে তা বারবার পাঠ করবেন। জাহান্নামের ভয়াবহতা নিয়ে অনেক ওয়াজ বিভিন্ন আলেম করেছেন সেগুলো বারবার শুনবেন। সর্বদা আল্লাহ তায়ালার বিভিন্ন যিকির করতে থাকবেন। বেশী বেশী নফল সালাত এবং অন্যান্য নফল ইবাদাত আদায় করবেন। মানুষের সাথে ভাল ব্যবহার সংক্রান্ত যে সব হাদীস আছে সেগুলো বেশী বেশী পাঠ করবেন। আশা করি আপনি ভাল মুমিন হয়ে যাবেন। তবে এসব নিয়ে কোন ধরণের টেনশন করবেন না।