QA As Sunnah Q&A

সামীর ইন্তেকালের পর স্ত্রীরা কি কানের, নাকের ও গলার গহনা খুলে রাখবে কী না?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #২৪২৫ • ভিউ: ৫৫ • ১৮ সেপ্টেম্বর, ২০১২

সামীর ইন্তেকালের পর স্ত্রীরা কি কানের, নাকের ও গলার গহনা খুলে রাখবে কী না?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
সামীর ইন্তেকালের পর স্ত্রীরা কি কানের, নাকের ও গলার গহনা খুলে রাখবে কী না?
উত্তর
Published
স্বামী মারা গেলে স্ত্রীদের ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। এ সময় সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সা.এর স্ত্রী উম্মে সালামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لاَ تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ وَلاَ الْمُمَشَّقَةَ وَلاَ الْحُلِىَّ وَلاَ تَخْتَضِبُ وَلاَ تَكْتَحِلُ .
যে নারীর স্বামী মৃত্যু বরণ করেছে, সে (ইদ্দতকালে) গোলাপী ও গেরুয়া রংয়ের কাপড় পরিধান করবে না, গহনা বা অলংকার ব্যবহার করবে না। মেহেদী ও সুরমা লাগাবে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৩০৬। শায়খ শুয়াইব আর নাউত রহি., শায়খ আলবানী রহ.সহ মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। তাই এ সময়ে গহনা খুলে রাখা উচিত। কোন কোন আলেম সাভাবিক গহনা পরে থাকার অনুমতি দিয়েছেন।
✅