আসসালামু আলাইকুম। মুহতারাম, আপনাদের দেয়া উত্তরগুলো আলহামদুলিল্লাহ্ দলিল ভিত্তিক হয়ে থাকে। তাই কোন মাসাআলার ব্যাপারে কনফিউশনে পড়লে প্রায়ই আপনাদের পরামর্শ নিয়ে থাকি। এবারের প্রশ্ন দুটি হলো:১। …
১। সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা কততুকু জরুরি। শাইখ ইবনে বাজ-এঁর ফতোয়াতে, শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ- এঁর ফতোয়াতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটাকে সুন্নাত হিসেবে উল্লেখ আছে। অথচ আমি এতদিন জানতাম যে, সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা ওয়াজিব (যদিও আমার কাছে এর কোন দলিল নেই)। এ বিষয়ে আপনার অভিমত কী- যদি সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে ভুলে যাই, তবে কী সাহু সিজদা দিতে হবে, নাকি সাহু সিজদা না দিলেও সালাত হয়ে যাবে?
২। আপনার বিবেচনায়, সাহু সিজদার বিষয়ে দলিলভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিটির বর্ণনা করলে উপকৃত হব ইশাআল্লাহ্। মাসসালাআম।আম।
আবু কাতাদাহ তার পিতা থেকে বর্ণনা করেনে যে, রাসূলুল্লাহ (সা.) যুহরের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তেন আর শেষ দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়তেন। তিনি আমাদের কুরআন শুনাতেন। দ্বিতীয় রাকআতের তুলনায় প্রথম রাকআতে দীর্ঘ করতেন। এমনই করতেন আসর ও ফজরের সালাতে। সহীহ বুখারী, হাদীস নং ৭৭৬। ২। হাদীসে যেহেতু দুই রকমের কথা আছে সুতরাং আমি মনে করি উভয়টির মর্যাদা একই। অর্থাৎ সালামের আগে কিংবা পরে। তবে এক দিকে সালাম ফিরানোর চেয়ে দুই দিকে সালাম ফিরানো উত্তম বলে মনে হয়। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 1292 নং প্রশ্নের উত্তর।