QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। ইসলামে সুঘ্রানের বিধান কি? ধুপের ধোয়া, সুরমা চোখে দিলে কি চোখের জ্যতি বাড়ে? আগরবাতির ধোয়া, গোলাপ জল,আতর মাখা ইত্যদির বিধিবিধান সম্পর্কে জানতে চাই?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৪৭৯ • ভিউ: ১১ • ১১ নভেম্বর, ২০১২

আস-সালামু আলাইকুম। ইসলামে সুঘ্রানের বিধান কি? ধুপের ধোয়া, সুরমা চোখে দিলে কি চোখের জ্যতি বাড়ে? আগরবাতির ধোয়া, গোলাপ জল,আতর মাখা ইত্যদির বিধিবিধান সম্পর্কে জানতে চাই?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। ইসলামে সুঘ্রানের বিধান কি? ধুপের ধোয়া, সুরমা চোখে দিলে কি চোখের জ্যতি বাড়ে? আগরবাতির ধোয়া, গোলাপ জল,আতর মাখা ইত্যদির বিধিবিধান সম্পর্কে জানতে চাই?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সুঘ্রান ব্যবহার করা সুন্নাত। হযরত আনাস রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন, عن أنس قال قال رسول الله صلى الله عليه و سلم : حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة দুনিয়ায় মহিলা এবং সুগন্ধিকে আমার প্রিয় করে দেয়া হয়েছে আর আমার চোখের প্রশান্তি সালাতে। সুনানু নাসায়ী, হাদীস নং ৩৯৩৯। শায়খ শুয়াইব আরনাউত হাদীসটিকে হাসান বলেছেন, শায়খ আলবানী হাসান সহীহ বলেছেন। সুরমার বিষয়ে হাদীসে এসেছে, عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏ ‏ ‏.‏
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা তা দৃষ্টিশক্তিকে প্রখর করে এবং চোখের পাতায় লোম গজায়। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৪৯৬। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহ. হাসান বলেছেন। অন্য হাদীসে আছে। :
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ خَيْرُ أَكْحَالِكُمُ الإِثْمِدُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏ ‏ ‏.‏
ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম সুরমা হচ্ছে ইসমিদ। তা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের পাতায় লোম গজায়। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৪৯৭। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহ. বলেছেন, হাদীসের সনদ শক্তিশালী। ধুপ দিলে আমার মনে হয় পরিবশেষ নষ্ট হয়। মোট কথা দেখেতে হবে সেগুলো পরিবেশের প্রতি কোন বিরূপ প্রভাব সৃষ্টি না করে যদি সুগন্ধ ছড়ানোর কাজ দেয় তাহলে সেটা ভাল। অন্যথায় খারাপ।