QA As Sunnah Q&A

আমাদের সমাজে জুমআর নামাজের মুসল্লিদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। নামায শেষে সকলকে বাড়িতে নিয়ে (যে দাওয়াত দিয়েছে তার বাড়িতে) খাওয়ান হয়। এটা কি ঠিক? সুন্নত সম্মত কিনা, বললে উপকৃত হব। খুব দরকার...…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৪৯৫ • ভিউ: ১০ • ২৭ নভেম্বর, ২০১২

আমাদের সমাজে জুমআর নামাজের মুসল্লিদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। নামায শেষে সকলকে বাড়িতে নিয়ে (যে দাওয়াত দিয়েছে তার বাড়িতে) খাওয়ান হয়। এটা কি ঠিক? সুন্নত সম্মত কিনা, বললে উপকৃত হব। খুব দরকার...…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমাদের সমাজে জুমআর নামাজের মুসল্লিদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। নামায শেষে সকলকে বাড়িতে নিয়ে (যে দাওয়াত দিয়েছে তার বাড়িতে) খাওয়ান হয়। এটা কি ঠিক? সুন্নত সম্মত কিনা, বললে উপকৃত হব। খুব দরকার....
এটি করার জন্য অনেকে মানতও করে। এটি কি ঠিক?
উত্তর
Published
ভাই, এটা সামাজিক রীতি, এর সাথে ইসলামের কোন বিরোধ নেই। মানুষকে খাদ্য খাওয়াতে হাদীসে উপদেশ দেয়া হয়েছে। রাসূূলুল্লাহ সা. বলেছেন, أفشوا السلام وأطعموا الطعام وكونوا إخوانا كما أمركم الله عز و جل বেশী বেশী সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও আর ভাই ভাই হয়ে যাও যেমনিভাবে আল্লাহ তায়ালা আদেশ করেছেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ৬৪৫০। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩২৫২। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে এমন মনে করা যাবে না, যে এই দিন খাবার খাওয়ানোর বিশেষ কোন ফজিলত আছে বা না খাওয়ালে কোন অকল্যান হতে পারে। এটি করার জন্য মানত করা যাবে না। মানতের বস্তু শুধুমাত্র গরীবরা ভোগ করতে পারে।