QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। মুহতারাম, ১। আমি দাঁড়ি রাখি (ছেড়ে দেই) এবং গোঁফ শেভ করি। এ বিষয়ে কোন কোন আলেম মত প্রকাশ করেছেন যে, গোঁফ ছাটা বা শেভ-যেকোনোটিই করা যেতে পারে তবে শেভ করাই অপেক্ষাকৃত ভাল (আল-…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুন্নাত • প্রশ্ন #২৫০৮ • ভিউ: ৯৫ • ১০ ডিসেম্বর, ২০১২

আসসালামু আলাইকুম। মুহতারাম, ১। আমি দাঁড়ি রাখি (ছেড়ে দেই) এবং গোঁফ শেভ করি। এ বিষয়ে কোন কোন আলেম মত প্রকাশ করেছেন যে, গোঁফ ছাটা বা শেভ-যেকোনোটিই করা যেতে পারে তবে শেভ করাই অপেক্ষাকৃত ভাল (আল-…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। মুহতারাম, ১। আমি দাঁড়ি রাখি (ছেড়ে দেই) এবং গোঁফ শেভ করি। এ বিষয়ে কোন কোন আলেম মত প্রকাশ করেছেন যে, গোঁফ ছাটা বা শেভ-যেকোনোটিই করা যেতে পারে তবে শেভ করাই অপেক্ষাকৃত ভাল (আল-মারদায়ী, আল-ইসনাদ)। কিন্তু অতি সম্প্রতি জানতে পারলাম যে, গোঁফ শেভ করা অনেকের মতে মাককরুহ (যদিও এ বিষয়ে এখনও গ্রহণযোগ্য কোন দলিল পাইনি)। তবে যারা গোঁফ শেভ করাকে মাককরুহ বলে, তাদের অনেকেই গোঁফ ছাঁটাকে সুন্নাহসম্মত মনে করে। তাদের দলিল হচ্ছে-সহিহ বুখারি ও সহিহ মুসলিমে ইবনে উমর রাজিয়াল্লাহুআনহু থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা মুশরিকদের বিপরীত কর। দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ ছাটাই কর। ইমাম মুসলিম তাঁর সহিহ গ্রন্থে আবু হুরায়রা রাজিয়াল্লাহুআনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম বলেছেন: তোমরা গোঁফ ছাটাই কর, দাঁড়ি ছেড়ে দাও এবং অগ্নিপূজারীদের বিপরীত কর। এ বিষয়ে আপনার সুচিন্তিত অভিমত পেলে উপকৃত হবো। মাআসসালাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। গোঁফ ছোট রাখতে হবে। সেটা সেভ করে হতে পারে আবার সেভ না করেও হতে পারে। এই নিয়ে বেশী গবেষনা করার দরকার নেই। তবে আমার মনে হয় সেভ না করে ছোট রাখা ভাল।
✅