QA As Sunnah Q&A

আমি আপনার মাধ্যমে জানতে চাইবো যে, জামায়াতের সহিত নামাজ পড়ার জন্য মুসল্লিরা কখন দাড়াবেন? যখন নামাজের ইকামত শুরু হয় নাকি ইকামাত শেষ হলে? কেউ কেউ বলে যখন হায়য়া আলাস্সালা বলে তখন দাড়াতে হয়। দলীল…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #২৫১১ • ভিউ: ২৫ • ১৩ ডিসেম্বর, ২০১২

আমি আপনার মাধ্যমে জানতে চাইবো যে, জামায়াতের সহিত নামাজ পড়ার জন্য মুসল্লিরা কখন দাড়াবেন? যখন নামাজের ইকামত শুরু হয় নাকি ইকামাত শেষ হলে? কেউ কেউ বলে যখন হায়য়া আলাস্সালা বলে তখন দাড়াতে হয়। দলীল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি আপনার মাধ্যমে জানতে চাইবো যে, জামায়াতের সহিত নামাজ পড়ার জন্য মুসল্লিরা কখন দাড়াবেন? যখন নামাজের ইকামত শুরু হয় নাকি ইকামাত শেষ হলে? কেউ কেউ বলে যখন হায়য়া আলাস্সালা বলে তখন দাড়াতে হয়। দলীল সহ বলবেন,
উত্তর
Published
ইকামতের শুরুতেই মুসল্লিরা দাড়িয়ে যাবে এবং কাতার সোজা করবে। সাহাবীদের আমল ্এমনই ছিল। তাঁরা একামত শুরু হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করতেন। আর কাতার সোজা করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সা. এই ব্যাপারে আদেশ দিয়েছেন। তবে ইমাম সাহেব মসজিদে আসার পূর্বে মুক্তাদীদের নামাযে দাড়াতে রাসূল (স.) নিষেধ করেছেন। এই কারনে অধিকাংশ আলেমের মতে ইমাম সাহেব না থাকা অবস্থায় মুক্তাদীরা ইকামতের সময় নামাযে দাড়াবে না। দলীল নিরুপ:
.১عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ الصَّلاَةَ كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَيَأْخُذُ النَّاسُ مَصَافَّهُمْ قَبْلَ أَنْ يَقُومَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَقَامَهُ
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. কে দেখা গেলে ইকামত শুরু করা হত। আর তিনি তাঁর জায়গায় পৌছানোর পূর্বেই লোকেরা তাদের কাতার গ্রহন করতেন (অর্থাৎ কাতার সোজা করে দাড়িয়ে থাকতেন)। সহীহ মুসলিম, হাদীস নং ৬০৬। উল্লেখ্য সহীহ মুসলিমের এই স্থানে এই বিষয়ে আরো কয়েকটি হাদীস বর্ণিত আছে যা উক্ত হাদীসের বক্তব্যকে সমর্থন করে। .২عن بن جريج قال أخبرني بن شهاب أن الناس كانوا ساعة يقول المؤذن الله أكبر الله أكبر يقيم الصلاة يقوم الناس إلى الصلاة فلا يأتي النبي صلى الله عليه و سلم مقامه حتى يعدل الصفوف
ইবনে জুরাইজ বলেন, আমাকে ইবনে শিহাব বলেছেন যে, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইকামত শুরু করা মাত্রই লোকেরা নামাযের জন্য দাঁড়িয়ে যেত এবং রাসূলুল্লাহ সা. নিজের জায়গায় পৌছাতে পৌছাতে কাতার সোজা হয়ে যেত। মুসান্নফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ১৯৪২। হাদীসটির সনদে সাহাবীর নাম নেই তাই হাদীসটি মাকতু। তবে উপরে বর্ণিত সহীহ হাদীস এই বক্তব্যকে সমর্থন করছে। উপরুক্ত হাদীসদ্বয় দ্বারা আমারা জানতে পারছি যে, স্বাভাবিক অবস্থায় ইকামতের শুরুতেই মুক্তাদীরা নামাযের জন্য দাঁড়িয়ে যাবে এবং দ্রুত কাতার সোজা করবে। কাতার সোজা করার ব্যাপারে রাসূলুল্লাহ সা. খুবই গুরুত্ব দিতেন। এই বিষয়ে অনেক হাদীস বর্ণিত আছে। নিচে একটি হাদীস উল্লেখ করা হল। النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ
অর্থ: সাহাবী নুমান বিন বাশীর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা করবে অন্যথায় আল্লাহ তোমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করে দিবেন। সহীহ বুখারী, হাদীস নং৭০৭
তবে ইমাম সাহেব উপস্থিত না থাকলে অধিকাংশ আলেমের নিকট মুক্তাদীরা দাড়াবে না। ইমাম সাহেবকে দেখার পর দাড়াবে। এই বিষয়ে স্পষ্ট হাদীস আছে। عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ
আব্দুল্লাহ ইবনে আবি কাতাদাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (স.) বলেছেন, যখন নামাযের ইকামত দেয়া হবে তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাড়াবে না। চুপ করে বসে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ৬৩৮। উপরের আলোচনা থেকে আমারা বুঝতে পারলাম যে, জামায়াতে সালাত আদায় করার সময় মুক্তাদীরা ইকামতের শুরুতেই দাড়াবে এবং কাতার সোজা করবে তবে ইমাম সাহেব উপস্থিত না থাকলে ইমাম সাহেব আসার পর দাঁড়াবে। আল্লাহ ভাল জানেন।