QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ফজরের ফরজ নামাজের আগে সুন্নাত ছাড়া তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী? অন্য কোন নামাজের সময় তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৫৭০ • ভিউ: ১১ • ১০ ফেব্রুয়ারি, ২০১৩

আসসালামু আলাইকুম ফজরের ফরজ নামাজের আগে সুন্নাত ছাড়া তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী? অন্য কোন নামাজের সময় তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ফজরের ফরজ নামাজের আগে সুন্নাত ছাড়া তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী? অন্য কোন নামাজের সময় তাহিয়্যাতুল অযু--- তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হযরত ইবনে উমার থেকে বর্ণিত একটি হাদীসে আছে : أن رسول الله صلى الله عليه و سلم قال لا صلاة بعد الفجر إلا سجدتين রাসূলুল্লাহ সা. বলেছেন ফজর উদিত হওয়ার পর (ফরজ সালাতের পূর্বে) শুধু মাত্র দুই রাকআত সালাত। সুনানু তিরমিযী, হাদীস নং ৪১৭। হাদীসটি সহীহ। এই হাদীসের ভিত্তিতে অনেকে বলেছেন, এই সময় কোন সালাত আদায় করা যাবে না। অন্য হাদীসে আছে إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ রাসূলুল্লাহ সা. বলেছেণ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকআত না পড়ে বসে না। এই হাদীসের ভিত্তিতে অনেকে পড়ার অনুমতি দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ১১৬৭।