QA As Sunnah Q&A

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম।…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৬৮ • ভিউ: ৮১ • ২৩ অক্টোবর, ২০০৬

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম।…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম। . সেই লোকগুলো ৩-৪ মাস টাকার লাভ দিয়ে, এখন প্রায় ৩ বছর ধরে আর লাভ দিচ্ছেনা বা আসলও ফেরত দিচ্ছে না. কুরআন সুন্নাহ জানতে পেরে আমরা তৌবা করেছি এবং লাভ এর টাকা মাফ করে দিয়েছি, তবে আমরা ব্যাংক এর কাছে ঋণগ্রস্ত, এবং আমাদের ঋণ দিনে দিনে বাড়ছে। আর অপর দিকে, তারা আমাদেরকে আমাদের আসল টাকাও দিচ্ছে না. এখন এই ক্ষেত্রে আমি বা আমার মা কি করতে পারি?
উত্তর
Published
আপনারা সুদে টাকা খাটানোর পর গ্রাহকদের কাছে থেকে যে টাকা সুদ হিসাবে নিয়েছেন তা মূল টাকা থেকে বাদ দিন। এখন যে টাকা অবশিষ্ঠ থাকবে সেটাই আপনাদের প্রাপ্য টাকা। আপনারা গ্রাহকদের বলুন যে, তাদের পূর্ণ টাকা দিতে হবে না বরং সুদ হিসাবে যা দিয়েছে তা বাদে বাকী টাকা দিতে হবে। এমন করলে আশা করি তারা আপনাদের টাকা ফেরৎ দিবে। আর আপনারাও ব্যাংকের ঋন পরিষোধ করতে পারবেন।
✅