QA As Sunnah Q&A

আমি সালাতুল বেতের নিয়ে বড় শংসয়ের মধ্যে আছি, তাই আমি চিন্তিত ১ নাকি ৩ রাকাত পড়ব? তাই আমি আপাতত বেতের সালাত পড়ছি না, আমি কি হুনাহগার হব?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #২৬৮২ • ভিউ: ৭০ • ০২ জুন, ২০১৩

আমি সালাতুল বেতের নিয়ে বড় শংসয়ের মধ্যে আছি, তাই আমি চিন্তিত ১ নাকি ৩ রাকাত পড়ব? তাই আমি আপাতত বেতের সালাত পড়ছি না, আমি কি হুনাহগার হব?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি সালাতুল বেতের নিয়ে বড় শংসয়ের মধ্যে আছি, তাই আমি চিন্তিত ১ নাকি ৩ রাকাত পড়ব? তাই আমি আপাতত বেতের সালাত পড়ছি না, আমি কি হুনাহগার হব?
উত্তর
Published
আপনার এই বিপজ্জনক চিন্তা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করুন। এই চিন্তা আপনি কোথা থেকে পেলেন যে, সালাতই পড়ছেন না। আপনি তিন রাকআত করে বিতর পড়ুন। তিন রাকআত বিতর পড়া সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلاَثٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ বিতর প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক। যার ইচ্ছা ৫ রাকআত বিতর পড়বে, যার ইচ্ছা তিন রাকআত বিতর পড়বে যার ইচ্ছা এক রাকআত বিতর পড়বে। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৪২৪; সুনানু নাসায়ী হাদীস নং ১৭১২। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। সুতরাং যদি পারেন কিছু তাহাজ্জুদের সালাত আদায় করে বিতর পড়বেন। তা না হলে ৩ রাকআত বিতর পড়বেন। বিতর বাদ দেয়া অপরাধ। আর আপনি দয়া করে এ বিষয়ে কোন চিন্তা করবেন না। আপনার চিন্তা আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে মনে হচ্ছে।
✅