QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। মুহতারাম, সালাতের আগে সুতরা দিয়ে সালাত শুরু করলে সুতরার সামনে দিয়ে অন্য ব্যক্তি যাতায়াত করতে পারবে, মর্মে ফতওয়াটি আমি জানি। এমন কোন ফতওয়া কী আছে যে, সুতরাবিহীন অবস্থায় সালা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #২৭২০ • ভিউ: ১৬ • ১০ জুলাই, ২০১৩

আসসালামু আলাইকুম। মুহতারাম, সালাতের আগে সুতরা দিয়ে সালাত শুরু করলে সুতরার সামনে দিয়ে অন্য ব্যক্তি যাতায়াত করতে পারবে, মর্মে ফতওয়াটি আমি জানি। এমন কোন ফতওয়া কী আছে যে, সুতরাবিহীন অবস্থায় সালা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। মুহতারাম, সালাতের আগে সুতরা দিয়ে সালাত শুরু করলে সুতরার সামনে দিয়ে অন্য ব্যক্তি যাতায়াত করতে পারবে, মর্মে ফতওয়াটি আমি জানি। এমন কোন ফতওয়া কী আছে যে, সুতরাবিহীন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াতের জন্য সালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে দিলেই হবে? (সেক্ষেত্রে কোন এক ব্যক্তির পক্ষে একটি সুতরা ব্যবহার করে একজন সালাতরত ব্য্যক্তিকে অতিক্রম করার পর সুতরাটি উঠিয়ে আবার অপর একজন সালাতরত ব্যক্তির সামনে ব্যবহার করে তাকেও অতিক্রম করতে পারবে এবং এভাবে আরও সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সম্ভব)
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, সুতরাবিহীন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াতের জন্য সালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে দিলেই হবে। মূল বিষয় সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না। সুতরা দিতে হবে। সুতরা যে কোন একজন দিলেই হবে। এটা তো সাধারণ জ্ঞানের কথা। এই ধরণের ক্ষেত্রে হাদীসের প্রয়োজন নেই।