QA As Sunnah Q&A

আচ্ছালামুউলাইকুম আচ্ছালাম। স্যার,আমার কন্যা এক হিন্দু ছেলেকে রেজিষ্ট্রি আমার অগোচরে বিয়ে করে। আমি তাদের মেনে নিয়েছি। তৎপরবর্তী তারা স্কলারশীপ নিয়ে বিদেশে চলে যায়। মেয়ে ও জামাই দুজনেই পি এই …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #২৭৩ • ভিউ: ৮২ • ২৮ অক্টোবর, ২০০৬

আচ্ছালামুউলাইকুম আচ্ছালাম। স্যার,আমার কন্যা এক হিন্দু ছেলেকে রেজিষ্ট্রি আমার অগোচরে বিয়ে করে। আমি তাদের মেনে নিয়েছি। তৎপরবর্তী তারা স্কলারশীপ নিয়ে বিদেশে চলে যায়। মেয়ে ও জামাই দুজনেই পি এই …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আচ্ছালামুউলাইকুম আচ্ছালাম। স্যার,আমার কন্যা এক হিন্দু ছেলেকে রেজিষ্ট্রি আমার অগোচরে বিয়ে করে। আমি তাদের মেনে নিয়েছি। তৎপরবর্তী তারা স্কলারশীপ নিয়ে বিদেশে চলে যায়। মেয়ে ও জামাই দুজনেই পি এই ডি ডিগ্রি সম্পন্ন করে বিদেশেই অবস্থান করছে। বিদেশ যাবার দুই বছর পর জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে আমার জানামতে পাচ ওয়াক্ত সালাত আদায়সহ ইসলামের অন্যান্য নির্দেশ পালন করছে। তাদের একটি ছেলে হয়েছে। তার আকিকাও দেযা হয়েছে। জামাই দাড়ি রেখে চেষ্টা করে সব সুন্নত পালন করতে। বিদেশে থাকার কারনে পাসপোর্ট সমস্যার কারনে তার হিন্দু নামটিই রয়ে গেছে। তবে মনে প্রানে সে নিজেকে একজন খাটি মুসলমান মনে করে। আমার প্রশ্ন এ বিয়ে এবং তার এ নাম রাখা ইসলাম মোতাবেক সঠিক কিনা? নাহলে কি করা উচিৎ? বলাবাহুল্য সে ধর্মীয় কোন ব্যাপারে প্রশ্ন থাকলে আমার কাছে জানতে চাই। যেমন তার ছেলের মুসলমানী কিভাবে দেবে। তার ছেলে এখন দু বছর বয়স। আমি আজ আপনাদের আলসুন্নাহ ট্রাষ্টের ওয়েবসাইট তাকে পাঠিয়েছি এবং কি কি করতে হবে -তা সব এখানে পাবে বলে জানিয়েছি। নিজের মনের শান্তির জন্য এ প্রশ্নের উত্তর আমার জানা প্রয়োজন। অনুগ্রহ করে দ্রুত (বাংলায়)জানালে বড় উপকার হয়। আমার ইমেইল আইডি দিয়েছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যদি হিন্দু নামের মধ্যে শিরক জাতীয় কোন কিছু না থাকে তাহলে উক্ত নাম রেখে দেওয়া জাযেজ হবে। যেমন নিমাই, দুলাল, বাবু, শিমুল। আর যদি শিরক জাতীয় কোন কিছু থাকে তাহলে জায়েজ হবে না। যেমন কৃষ্ণ দাস। এই অবস্থায় পাসপোর্টে নাম বদল করা সম্ভন না হলেও নিজেদের ভিতর তাকে একটি ভাল নামে পরিচিত হতে হবে। বর্তমানে ইহুদী ও খৃষ্টানদের মাঝেও খাৎনা চালু আছে, বিশেষ করে ইহুদীদের মাঝে। তাই স্থানীয় যে কোন হাসপাতালে গিয়ে খাৎনা করানো যাবে।
✅