QA As Sunnah Q&A

স্যার আস্সালামুআলাইকুম আমি সপ্নদোষের ব্যাপারে জানতে চাই যে যদি রাতে আমার সপ্নদোষ হয় তাহলে তো আমাকে ফজর নামায আদায় করতে হয় তো ওযু করাটাই তো কষ্টের ব্যাপার সেখানে গোসল করা বাধ্যতামুলক কি না?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #২৭৪ • ভিউ: ২০ • ২৯ অক্টোবর, ২০০৬

স্যার আস্সালামুআলাইকুম আমি সপ্নদোষের ব্যাপারে জানতে চাই যে যদি রাতে আমার সপ্নদোষ হয় তাহলে তো আমাকে ফজর নামায আদায় করতে হয় তো ওযু করাটাই তো কষ্টের ব্যাপার সেখানে গোসল করা বাধ্যতামুলক কি না?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
স্যার আস্সালামুআলাইকুম আমি সপ্নদোষের ব্যাপারে জানতে চাই যে যদি রাতে আমার সপ্নদোষ হয় তাহলে তো আমাকে ফজর নামায আদায় করতে হয় তো ওযু করাটাই তো কষ্টের ব্যাপার সেখানে গোসল করা বাধ্যতামুলক কি না?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, স্বপ্নদোষ হলে গোসল করা অবশ্যক। তবে শুধু স্বপ্ন দেখলেই গোসল ফরজ হয় না বরং সিক্ততা অনুভব করলেই কেবল গোসল ওয়াজিব হবে। আয়েশা রা. বলেন,
سُئِلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلاَ يَذْكُرُ احْتِلاَمًا قَالَ يَغْتَسِلُ . وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلاَ يَجِدُ الْبَلَلَ قَالَ ্র لاَ غُسْلَ عَلَيْهِ
রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো এমন লোক সম্পর্কে যে (ঘুম থেকে উঠার পরে) সিক্ততা দেখে কিন্তু তার স্বপ্নদোষের কথা মনে নেই, তিনি বললেন, সে গোসল করবে। এবং এমন লোক সম্পর্কে যে স্বপ্ন দেখে কিন্তু সিক্ততা পাই না, তিনি বলেন তার উপর গোসল ফরজ নয়। ... সুনানে আবু দাউদ, হাদীস নং২৩৬; সুনানে তিরমিযী, হাদীস নং ১১৩। শায়খ আলবানী রহ. বলেছেন হাদীসটি সহীহ আর শায়খ শুয়াইব আরনাউত বলেছেন,হাদীসটি হাসান লিগয়রিহী। এই হাদীস দ্বারা স্পষ্ট বুঝা গেল যে, স্বপ্ন দোষ হলে তথা ঘুমের পরে বস্ত্রে সিক্ততা পাওয়া গেলে গোসল অপরিহার্য। তবে গোসল করলে যদি অসুস্থ হওয়ার প্রবল আশংকা থাকে তাহলে তায়াম্মুম করেও নামায পড়া যাবে। তবে প্রথমে ওযু করে নিতে হবে।