QA As Sunnah Q&A

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৮০ • ভিউ: ৮৪ • ০৪ নভেম্বর, ২০০৬

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প্রকাশ করতে পারছিনা এবং আমি চেষ্টা করছি গোপনে তাদের জন্য দান করে দিতে বা যেভাবে তাদের হক নষ্ট করেছি সেইভাবে যথা সম্ভব পুণরায় তা ফেরত দিতে তবে সকলেন প্রাপ্য এবং সকল পরিমাণ সঠিক ভাবে দিতে পারছিনা বা মনে নাই সঠিক হিসাব। এমতাবস্থায় আমি কি করতে পারি। যদি এই গোনাহর কথা প্রকাশ্যে না আনতে চাঁই। নাকি সকলের কাছে বলে ক্ষমা প্রার্থনা চাঁইতে হবে
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে ক্ষমা চান এবং যথাসম্ভব তাদের ক্ষতিপূরণ দিয়ে দিন। লজ্জা করবেন না। আল্লাহ তায়ালা বলেছেন, وَاللَّهُ لا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ অর্থাৎ আল্লাহ তায়ালা সত্য বিষয়ে করেন না। সূরা আহযাব, আয়াত ৫৩। অসুবিধা হলে সাধারণভাবে ক্ষমা চান। যেমন ভাই, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিবেন। আর ক্ষতিপূরণটা কৌশলে দিতে পারেন, হাদিয়া হিসেবে বা অন্য কোনো ভাবে। সর্বাবস্থায় দুনিয়ার একটু ধিক্কার বা লজ্জা আখিরাতের ধিক্কার বা লজ্জার চেয়ে অনেক সহজ। দোয়া করি, আল্লাহ আপনাকে তাওফীক দান করুন।
✅