QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, (১) সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়ার ক্ষেত্রে সুরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পরা যাবে কি? (২) ইচ্ছাকৃত ভাবে লজ্জাস্থান স্পর্শ করলে কি অজু ভেঙ্গে যাবে? (৩) অনিচ্ছাকৃত ভ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৮৪৩ • ভিউ: ৫১ • ১০ নভেম্বর, ২০১৩

আসসালামুয়ালাইকুম, (১) সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়ার ক্ষেত্রে সুরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পরা যাবে কি? (২) ইচ্ছাকৃত ভাবে লজ্জাস্থান স্পর্শ করলে কি অজু ভেঙ্গে যাবে? (৩) অনিচ্ছাকৃত ভ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, (১) সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়ার ক্ষেত্রে সুরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পরা যাবে কি? (২) ইচ্ছাকৃত ভাবে লজ্জাস্থান স্পর্শ করলে কি অজু ভেঙ্গে যাবে? (৩) অনিচ্ছাকৃত ভাবে লজ্জাস্থানে হাত লাগলে যেমনঃ গোসলে সাবান দিয়ে শরীর পরিস্কার করার সময়, কাপড় বদলানো অথবা গরমের দিনে পাউডার ব্যবহার, মলম ব্যবহার ইত্যাদি বিভিন্ন ভাবে যদি স্পর্শ লাগে তবুও কি অজু ভেঙ্গে যাবে? (৪) স্ত্রীকে চুম্বন করলে কি অজু ভেঙ্গে যাবে? (৫) কাপড়ের উপর দিয়ে যদি স্ত্রীর স্তন স্পর্শ, লজ্জাস্থান স্পর্শ করি তাহলে কি অজু ভেঙ্গে যাবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। ফাতিহার পর আয়াতুল কুরসী পড়া যাবে, সমস্যা নেই। ২-৩। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙবে কি না তা নিয়ে আলেমদের মধ্যে হাদীসের ভিত্তিতে মতভেদ আছে। তবে না ভাঙার মতটিই অধিকতর শক্তিশালী বলে মনে হয়। অfমাদের দেশের স্বাভাবিক আমল না ভাঙার উপরই। ৪। কিছু কিছু আলেম বলেছেন, মহিলাদের স্পর্শ করলে ওযু ভেঙে যায়। তবে অধিকাংশ আলেম বলেছেন ভাঙে না। না ভাঙার মতটি অধিকতর গ্রহনযোগ্য। সুতরাং স্ত্রীকে চুম্বন করলে ওযু ভাঙবে না, এটাই গ্রহনযোগ্য কথা। ৫। না, ভাঙে না।
✅