QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানতে চাই। ১। কোনো কাজের জন্য, গায়ের মাহরাম কোনো ছেলের সহিত কোনো মেয়ের কোনো public place (University, Railwa…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #২৮৭১ • ভিউ: ৭০ • ০৮ ডিসেম্বর, ২০১৩

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানতে চাই। ১। কোনো কাজের জন্য, গায়ের মাহরাম কোনো ছেলের সহিত কোনো মেয়ের কোনো public place (University, Railwa…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানতে চাই। ১। কোনো কাজের জন্য, গায়ের মাহরাম কোনো ছেলের সহিত কোনো মেয়ের কোনো public place (University, Railway Station, Hospital) এ দেখা করা বা ফোনে কথা বলা কি যায়েজ হবে?
২।নারীদের নিকাব পরা কি ফরয? নিকাব পরলেও দুই চোখ সহ কপালের কিছু অংশ খুলে রাখা কি যায়েজ?
৩। অনেক মসজিদেই দেখা যায় যে, নামাজ শুরুর আগে ইমাম গোঁড়ালির ওপর প্যান্ট গুটিয়ে নিতে বলে, particular নামাজের সাথে প্যান্ট গুটানোর কি কোনো সম্পর্ক আছে?
৪। যাকাত এর জন্য তরল টাকার নিসাব কিভাবে হিসাব করব, স্বর্ণ না চাঁদির নিসাব অনুসারে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। প্রয়োজনে পারবে, তবে অবশ্যই এভাবে কথা বলা যাবে না যাতে ঐ ছেলেটি মেয়েটির প্রতি আসক্ত হতে পারে। অর্থাৎ নরম কন্ঠে কথা বলবে না। প্রকাশ্যে কথা বলবে যাতে শয়তান কোন ধরণের ওয়াসওয়াসা না দিতে পারে। ২।চোখ ও কপালের অংশ যতটা সম্ভব ঢেকে রাখবে। সামান্য বের হয়ে থাকলে সমস্যা হবে না। ৩। নামাযে সাথে প্যান্ট গুটানোর সম্পর্ক নেই, তবে নামাযের মত একটা মহান ইবাদতের সময় যেন এই খারাপ কাজটি না হতে থাকে সে জন্য ইমাম সাহবেগণ এটা বলে থাকেন, এটা ভাল। ৪। ভাই, চাঁদির নিসাব অনুসারে বহু দিন ধরে হিসাব করা হচ্ছে। কিন্তু ইদানিং চাঁদির মূল্য অনেক কমে যাওয়ায় অনেক আলেমই বলছেন, স্বর্ণের নিসাব অনুযায়ী হিসাব করতে হবে। চাঁদির নিসাব অনুযায়ী হিসাব করার মধ্যেই অধিক সতর্কতা তবে কেউ চাইলে স্বর্ণের নিসাব অনুযায়ীও হিসাব করতে পারবে বলে মনে হয়। আল্লাহ ভাল জানেন।
✅