QA As Sunnah Q&A

আস সালামু আলাইকুম। স্যার জমি বন্ধক দেওয়া হারাম নাকি হারাম? দলিল সহ জানাবেন plz খুব প্রয়োজন

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #২৮৭৭ • ভিউ: ৫৪ • ১৪ ডিসেম্বর, ২০১৩

আস সালামু আলাইকুম। স্যার জমি বন্ধক দেওয়া হারাম নাকি হারাম? দলিল সহ জানাবেন plz খুব প্রয়োজন

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলাইকুম। স্যার জমি বন্ধক দেওয়া হারাম নাকি হারাম? দলিল সহ জানাবেন plz খুব প্রয়োজন
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জমি আমাদের দেশে যেভাবে বন্ধক দেওয়া হয় তার ধরণ এমন: আপনি কারো কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে আপনার জমি বন্ধক দিলেন। এরপর দশ বছর পর আপনি তাকে ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলে জমি আপনি ফিরে পাবেন। আর দশ বছরের জমির ফসলের মালিক যে বন্ধক নিল সে পাবে অথবা এভাবে বলা যায় বন্ধক গ্রহীতা যেভাবে ইচ্ছা জমি ব্যবহার করবে। মোট কথা যে পরিমান টাকা সে ঋন দিল সে পরিমান টাকা সে ফিরিয়ে নিল আর ঋনের বিনিময়ে সে অতিরিক্ত সম্পদ নিল। এবার নিচের হাদীসটি লক্ষ্য করুন:
الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلاً بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَقَدْ أَرْبَى الآخِذُ وَالْمُعْطِى فِيهِ سَوَاءٌ স্বর্নের বিনিময়ে স্বর্ণ, রোপার বিনিময়ে রোপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবনের বিনিময়ে লবনের বিনিময় সমান সমান এবং নগদ হতে হবে। সুতরাং যে অতিরিক্ত চাইবে কিংবা অতিরিক্ত দিতে চাইবে সে সু্দ খেলো। সুদগ্রহনকারী এবং সুদপ্রদানকারী এক্ষেত্রে সমান অপরাধী। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৪৮
এই হাদীসে ভিত্তিতে বলা যায়, এক জাতীয় জিনিসের বিনিময়ের সময় সমান সমান নিতে হবে অতিরিক্ত নেয়া হারাম। এখন আপনি ৫০ হাজার টাকা নিয়ে আবার ৫০ টাকা ফিরিয়ে দিলেন, মাঝে আপনার জমি দ্বারা সে লাভবান হলো, অর্থাৎ টাকা যা দিল তাই নিল অতিরিক্ত সম্পদও নিল এটা উক্ত হাদীসের ভিত্তিতে সুদ হিসাবে গণ্যহবে। আশা করি বুঝতে পেরেছেন।
✅