QA As Sunnah Q&A

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় ভাই, আমার মা বাবা কবর পূজারী ছিল একটা মাজারের। আল্হামদুলিল্লাহ আমাদের দাওয়াত এর ফলে আমার মা এবং বাবা এখন আর কবরপূজা করে না....এর চেয়ে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #২৯০১ • ভিউ: ৫৮ • ০৭ জানুয়ারী, ২০১৪

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় ভাই, আমার মা বাবা কবর পূজারী ছিল একটা মাজারের। আল্হামদুলিল্লাহ আমাদের দাওয়াত এর ফলে আমার মা এবং বাবা এখন আর কবরপূজা করে না....এর চেয়ে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় ভাই, আমার মা বাবা কবর পূজারী ছিল একটা মাজারের। আল্হামদুলিল্লাহ আমাদের দাওয়াত এর ফলে আমার মা এবং বাবা এখন আর কবরপূজা করে না....এর চেয়ে বড় বিষয় হলো। ...আমার যে দাদা ছিলেন। তিনিও ছিলেন ওই একেই মাজারের কবরপূজারী। আর আমার দাদার মৃত্যুর পর তার কবরকে নিয়েও অনেক মানুষ কবর পূজা করে। আর আমার বাবাকে যদি বলি আপনার বাবা ভুল করছে। তাও তিনি বিশ্বাস করেন। কিন্তু আমার অন্নান্য চাচারা তার কবরে মিলাদ দেই. আর আমার বাবা সমাজ ঠেকানোর জন্য ওই মিলাদ এ টাকা দেয়। তাছাড়া আমার বাবার ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা লোন আছে। আমরা যদি বলি আপনি লোন এর টাকা পরিশোধ করেন। দরকার হলে ১ বিঘা জমি বিক্রয় করে হলে ও লোন পরিশোধ করেন। কিন্তু তিনি বলেন যে লোন আছে তা ২/১ বছর কষ্ট করে লোন পরিশোধ করবে এবং আর পরে আর কখনও লোন নিবে না....
ভাই (আল্হামদুলিল্লাহ ! আমি চাকরি করি) আর আমি মনে করি আমার মা বাবা আশেপাশের লোকদের কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারছে না..
প্রিয় ভাই এখন আমার প্রশ্ন হলো :
(১) আমি কি আমার মা বাবা এর সাথে থাকতে পারবো?
(২) তার বাড়িতে খেতে পারবো?
(৩) আমার পরিবারে যারা কবরপূজা করে তাদেরকে কি কাফের বলতে পারবো?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রিয় ভাই, আপনার দাওয়াতেই তো আপনার পিতা-মাতা কবর পূজা থেকে সরে এসেছে। আল্লাহর কাছে দুআ করি বাকী পাপটুকু থেকেও যেন তার সরে আসে। আপনি যদি এখন পিতা-মাতার সাথে না থাকনে তাহলে কে তাদেরকে বাকী পাপ থেকে ফিরে আসার দাওয়াত দিবে? আপনি অবশ্যই তাদের সাথে থাকবেন এবং পরিপূর্ণ ইসলামের পথে আসার জন্য ক্রমাগত বলতে থাকুন। থাকতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে, সকল বৈধ কাজই করতে হবে। কবর পূজাকে কুফুরী বলুন তবে পূজারীদেরকে কাফের বলবেন না। আপনি তাদেরকেও কৌশলে বুঝাতে থাকুন। আল্লাহ চাইলে তারাও একদিন ফিরে আসবে।
✅