QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) জামাআতে চার রাকআত বিশিষ্ট ফরজ সালাতের তৃতীয় রাকাআতে সালাত ধরতে পারলে চতুর্থ রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী অবশিষ্ট রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #২৯৩১ • ভিউ: ৫৫ • ০৬ ফেব্রুয়ারি, ২০১৪

আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) জামাআতে চার রাকআত বিশিষ্ট ফরজ সালাতের তৃতীয় রাকাআতে সালাত ধরতে পারলে চতুর্থ রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী অবশিষ্ট রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) জামাআতে চার রাকআত বিশিষ্ট ফরজ সালাতের তৃতীয় রাকাআতে সালাত ধরতে পারলে চতুর্থ রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী অবশিষ্ট রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো। ০২) জামাআতে মাগরিবের সালাতের দ্বিতীয় রাকাআতে সালাত ধরতে পারলে তৃতীয় রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সালাতে সূরা ফাতিহার পরে নির্দিষ্ট কোন সূরা পড়ার কথা হাদীসে নেই। সূরা ফাতিহার পরে কুরআন শরীফ পড়তে হবে। সুতরাং কোন কোন সূরা পড়তে হবে দলীলসহ জানারও কোন দরকার নেই। যে কোন সূরা পড়লেই হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোন সূরা পড়লেই হবে। আর যদি এক রাকআত না পান তাহলে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ে উক্ত রাকআত শেষ করবেন। মাগরিব হোক আর অন্য যে কোন ওয়াক্ত হোক। আশা করি বুঝতে পেরেছেন।
✅