QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। ১. আমি বেলজিয়ামের হাসেল্ট শহরে থাকি। হাসেল্ট থেকে ব্রাসেলস শহরে যেতে (ট্রেনে) প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগে। দূরত্ব প্রায় ৮০ কি.মি.। মাঝে মাঝে ব্রাসেলস শহরে ২-৩ দিন থাকি। আমা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #২৯৪১ • ভিউ: ১৫ • ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

আসসালামুয়ালাইকুম। ১. আমি বেলজিয়ামের হাসেল্ট শহরে থাকি। হাসেল্ট থেকে ব্রাসেলস শহরে যেতে (ট্রেনে) প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগে। দূরত্ব প্রায় ৮০ কি.মি.। মাঝে মাঝে ব্রাসেলস শহরে ২-৩ দিন থাকি। আমা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। ১. আমি বেলজিয়ামের হাসেল্ট শহরে থাকি। হাসেল্ট থেকে ব্রাসেলস শহরে যেতে (ট্রেনে) প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগে। দূরত্ব প্রায় ৮০ কি.মি.। মাঝে মাঝে ব্রাসেলস শহরে ২-৩ দিন থাকি। আমার প্রশ্নঃ এতো কম সময়ে খুব আরামের জার্নিতে সফর করলে কি নামায কসর করব? নাময কসরের নিয়ম কি এবং কখন কখন করতে হবে? ২. আমি শুনছি আল্লাহর জন্য ফরজ নামায শুধু ২ রাকাত এবং বাকি রাকাত মা-বাবার জন্য। যেমনঃ যোহরের নামায ৪ রাকাত, এখানে ২ রাকাত আল্লাহর জন্য, ১ রাকাত মা এবং ১ রাকাত বাবার জন্য। আদম আঃ এর উপর ফজর ২ রাকাত নামায ফরজ ছিল। কারন ওনার মা-বাবা ছিলনা। ইশা আঃ এর উপর মাগরিবের ৩ রাকাত নামায ফরজ ছিল। ওনার বাবা ছিল না। ২ রাকাত আল্লাহর জন্য এবং ১ রাকাত ওনার মা মরিয়ম আঃ এর জন্য। এই কথাগুলি কি ঠিক? কোন হাদিসে আছে? ৩. চার রাকাত বিশিস্ট নামাজে অনেক সময় ২ রাকাত পড়ে তাশাহুদ এর পর ভুলে দুরুদ পড়ে ফেলি। এই রকম ভুল হলে সাহু সেজদা দিতে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ব্রাসেলস শহরে আপনি যেখানে থাকেন সেখানে যদি মসজিদ থাকে তাহলে আপনি মসজিদে নামায আদায় করবেন। আর স্থানীয় ইমামের পিছনে নামায আদায় করলে কসর করতে হয় না। সুযোগ থাকলে মসজদে জামাতে নামায পড়া আবশ্যক।যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে তাহেল স্থানীয় কারো ইমামতিতে নামায আদায় করবেন। সেক্ষেত্রেও পূর্ণ নামায পড়বেন।যদি কোন কারণে একাকী নামায আদায় করতে হয় তাহলেই কেবল আপনি কসর করবেন অর্থাৎ ৪ রাকআত বিশিষ্ট নামাযগুলো ২ রাকআত পড়বেন। সফরের মাঝেও যদি নামায পড়েন তাহলেও উপরের নিয়ম প্রযোজ্য। বিস্তারিত জানতে দেখতে পারেন, https://islamqa.info/ar/111894
২। আপনার শোনা ভুল। এগুলো বানোয়াট কথা।