QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি বরিশাল গর্ভমেন্ট গার্লস স্কুলে পড়ি আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি জানতে চাই, হযরত মুহাম্মাদ (সা.) এর স্ত্রী বা তার মেয়েদের কি কোন উপার্জন ছিল মানে তারা কি কোন উপার্জন ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #২৯৫৩ • ভিউ: ১০ • ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

আস-সালামু আলাইকুম, আমি বরিশাল গর্ভমেন্ট গার্লস স্কুলে পড়ি আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি জানতে চাই, হযরত মুহাম্মাদ (সা.) এর স্ত্রী বা তার মেয়েদের কি কোন উপার্জন ছিল মানে তারা কি কোন উপার্জন ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি বরিশাল গর্ভমেন্ট গার্লস স্কুলে পড়ি আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি জানতে চাই, হযরত মুহাম্মাদ (সা.) এর স্ত্রী বা তার মেয়েদের কি কোন উপার্জন ছিল মানে তারা কি কোন উপার্জন করত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমার জানা মতে তাদের নিজস্ব কোন উপার্জন ছিল না। তবে মনে রাখতে হবে স্ত্রী ধনী হোক গরীব হোক তার ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। বিদায় হজ্জের ভাষনে রাসূলুল্লাহ সা. বলেছেন, وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ আরতোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো আল্লাহর কালিমা দ্বারা... তাদের খাবার-দাবার ও পোশাকের দায়িত্ব তোমাদের ওপর। সহীহ মুসলিম, হাদীস নং ৩০০৯; সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯০৭। আলেমদের এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছেন যে, স্ত্রীর ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। আলমাউসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৪১/৩৫। সুতরাং মহিলাদের উপার্জন না থাকাটা লজ্জার নয়, অপমানের নয়। মহিলাদের দায়িত্ব হলো ঘর সামলানো আর পুরুষের দায়িত্ব হলো পরিবারের আর্থিক দিকটি সামলানো। এর বাইরে গেলে পৃথীবির স্বাভাবিক ভারসম্য নষ্ট হয়। আমরা দেখছি ইউরোপ-আমেরিকাতে মহিলারা বাইরে কাজ করে এমন পর্যায় গিয়েছে যে, অনেকেই পরিবার গঠন করতে, সন্তান নিতে রাজী নয়। ফলসরূপ জনসংখ্যা কমে যাচ্ছে। স্বাভাবিক ভারসম্য নষ্ট হচ্ছে আর সেখানে পুরুষরা মহিলাদের কোন দায়িত্ব নিতেও রাজী নয়। আমাদের দেশের অনেক মহিলা বিদেশে গিয়ে রান্নাবান্না ও ঘর গোছানের কাজ করে। যখন তারা বিদেশে গিয়ে এটা করে তখন সবাই সেটাকে বিশেষ কাজ মনে করে আর ঐ একই কাজ যখন নিজের বাড়িতে করে তখন সেটাকে তারা কাজ মনে করে না। এটার কারণ আমাদের মাথা পঁচে গিয়েছে। সুস্থ চিন্তা করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। উপার্জনের নামে মহিলাদের বাইরে বের হওয়ার অবাধ সুযোগ দিয়ে জাতিকে দিন দিন ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে হয়। তাই প্রত্যেক্যের দায়িত্বের প্রতি লক্ষ্য রেখে নিজ নিজ মর্যাদা নিয়ে থাকতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দিন।