ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আমার বাবা-মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একটি ছেলেকে পছন্দ করেছিল---তখন আমি এস্তেখারা নামাজ পড়ছিলাম এটা দেখার জন্য যে, আমার জন্য ঐ ছেলেটির সাথে বিয়ে হওয়া মঙ্গলজনক কি না---আমি স্বপ্নে দেখেছিলা…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার বাবা-মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একটি ছেলেকে পছন্দ করেছিল---তখন আমি এস্তেখারা নামাজ পড়ছিলাম এটা দেখার জন্য যে, আমার জন্য ঐ ছেলেটির সাথে বিয়ে হওয়া মঙ্গলজনক কি না---আমি স্বপ্নে দেখেছিলাম যে, ঐ ছেলেটের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি ধরে নিয়েছিলাম যে, এটা আমার জন্য মঙ্গলজনক হবে। কারন আমি এর আগেও অন্যান্য ব্যাপারে এস্তেখারা করে যে ফলাফল পেয়েছিলাম সেগুলি আমার জন্য মঙ্গলজনক হয়েছিল। এখন সমস্যা হচ্ছে ঐ ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সে আমার ব্যাপারে না বলেছে। এখন তো ঐ ছেলের সাথে বিয়ে হওয়ার আর কোন উপায় দেখছি না। এই অবস্থায় আমার কি করা উচিত? আমি কি ধরে নিব যে ঐ ছেলের সাথে আমার কোন এক সময় বিয়ে হবে--- নাকি অন্য কোন ছেলে দেখা শুরু করবো?
উত্তর
Published
ইস্তেখারা করে স্বপ্নে ভাল-মন্দ দেখা যায় বা বুঝা যায়, ্এমন কোন কথা হাদীসে নেই। ইস্তেখারা করার অর্থ হলো সামনের গুরুত্ব বিষয়টি যদি মঙ্গলজনক তাহলে আল্লাহ যেন সেটা হওয়ার তাওফীক দেন আর অমঙ্গলজনক হলে যে কোন ভাবে যেন সে বিষয় থেকে সরিয়ে নেন। মনে হচ্ছে, ঐ ছেলের সাথে আপনার বিবাহ হলে সেটা আপনার জন্য মঙ্গলজনক হতো না। এখন আপনি উপযু্ক্ত কোন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আশা করি বুঝতে পেরেছেন।