QA As Sunnah Q&A

শায়খ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাসার বেশ খানিক দূরে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কথাবার্তা খুবই ভালো কিন্তু তিনি ইসলাম সম্পর্কে যেসকল আলোচনা করেন তা অধিকাংশ জহিব, জাল অথবা ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৩০৩৩ • ভিউ: ২৪ • ১৯ মে, ২০১৪

শায়খ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাসার বেশ খানিক দূরে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কথাবার্তা খুবই ভালো কিন্তু তিনি ইসলাম সম্পর্কে যেসকল আলোচনা করেন তা অধিকাংশ জহিব, জাল অথবা ম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
শায়খ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাসার বেশ খানিক দূরে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কথাবার্তা খুবই ভালো কিন্তু তিনি ইসলাম সম্পর্কে যেসকল আলোচনা করেন তা অধিকাংশ জহিব, জাল অথবা মুনকার। এছাড়াও তিনি তাবিজ করা, বাসায় বাসায় মিলাদ পড়ানো সহ বিভিন্ন বেদআতি কাজে নিয়োজিত। আপনার বিভিন্ন আলোচনা শুনে বুঝলাম যে একজন ব্যক্তির ভালো মন্দ কথা থেকে শুধুৃমাত্র ভালো কথাটাকেই বেছে নিতে হবে এবং হাদিসের সাথে মিলিয়ে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি একজন মানুষ এভাবে কথা বলে যে তার অধিকাংশ জাল হাদিস, সেক্ষেত্রে তো তার কোন কথাটা সঠিক আর কোনটা ভুল তা আমি ধরতে পারব না। যার কারণে আমি বাসার পাশের মসজিদে আলোচনা ও সালাত না পড়ে জামে মসজিদে প্রতি শুক্রবার সহিহ আলোচনা ও সালাত আদায় করি। এ জন্য আমার বাবা বলল বাসার পাশের মসজিদ রেখে দূরের মসজিদে গিয়ে সালাত আদায় করলে সেই সালাত হবে না। এ মর্মে কি কোনো সহিহ হাদিস আছে? আর যাি থেকেও থাকে তাহলে কি আমি সহিহ আলোচনা না শুনে ও সালাত না পড়ে বিদআতি আলোচনা ও সালাত পড়ব? উত্তরটা জানালে খুশি হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
উত্তর
Published
আপনি উত্তম আমলটিই করছেন। যেখানে সহীহ আলোচনা হয়, সহীহ মানহাজের আলেম সালাত আদায় করান, সেটা বাসা থেকে দূরে হলেও সেখানেই সালাত আদায় করা উচিত। তবে আপনার বাসার পাশের ইমাম যেহেতু কথা-বাতায় ভাল তাই আপনি তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। আল্লাহ চায় তো তিনিও সহীহ বিষয়ের উপর চলবেন।