QA As Sunnah Q&A

আস-সালামুআলাইকুম। ১. বাবা বাড়িতে তার জমিতে চাষাবাদ করেন, আমরা যোথ পরিবারে থেকে ৩ ভাই মিলে বাবাকে টাকা দিলে বাবা সেই টাকা দিয়ে অন্য জনের সাথে শরিকে কোরবানি দেন তার নিজের পক্ষ থেকে। অথচ ৩ ভাইয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৩০৭১ • ভিউ: ৮০ • ২৬ জুন, ২০১৪

আস-সালামুআলাইকুম। ১. বাবা বাড়িতে তার জমিতে চাষাবাদ করেন, আমরা যোথ পরিবারে থেকে ৩ ভাই মিলে বাবাকে টাকা দিলে বাবা সেই টাকা দিয়ে অন্য জনের সাথে শরিকে কোরবানি দেন তার নিজের পক্ষ থেকে। অথচ ৩ ভাইয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামুআলাইকুম। ১. বাবা বাড়িতে তার জমিতে চাষাবাদ করেন, আমরা যোথ পরিবারে থেকে ৩ ভাই মিলে বাবাকে টাকা দিলে বাবা সেই টাকা দিয়ে অন্য জনের সাথে শরিকে কোরবানি দেন তার নিজের পক্ষ থেকে। অথচ ৩ ভাইয়ের উপার্জন হিসেব করলে ৩ জনের উপরই আলাদা আলদা ভাবে কোরবানি ওয়াজিব হয়ে আছে। প্রশ্ন হল পরিবারের পক্ষ হতে শুধু বাবা কোরবানি দিলে কি আমরা ৩ ভাই এর কোরবানি আদায় হবে নাকি সবাইকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। ২. বাবার যেহেতু তেমন ইনকাম নেই সেই ক্ষেত্রে উনার উপর কোরবানি ওয়াজিব কিনা?
২. যেহেতু কোরবানি একটা ইবাদত, তাই আমার বেক্তিগত ইচ্ছা হল ভাইদের সাথে শরীক না হয়ে আমি নিজে কোরবানি করব, এই ক্ষেত্রে বাবা মা, এবং ভাইরা মনে কষ্ট নিলে কি আমার গুনাহ হবে? এই ক্ষেত্রে আমার করনীয় কি হবে বললে উপকৃত হব। (উল্লেখ যে ভাইরা নামাজের এবং দ্বীনের অন্যান্য বিষয়ে উদাসীন। তাই উনাদের সাথে শরীকে কোরবানিতে আমার ইচ্ছা হয় না। )
প্রশ্ন গুলোর উত্তর পেলে উপকৃত হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নের ভাষ্যমতে আপনার পিতার উপর কুরবানী ওয়াজিব নয়। আপনাদের তিন ভাইয়ের উপর কুরবানী ওয়াজিব। সুতরাং আপনাদের তিন ভাইয়ের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানী করতে হবে। আপনি বাড়িতে আলাদা পশু কিনে কুরবানী করবেন। গোশত সবাইকে দেবেন। এতে তারা মনে কষ্ট নিবে বলে মনে হয় না। আর মনে কষ্ট নিলেও আপনি আলাদা কুরবানী করবেন।
✅