QA As Sunnah Q&A

বোখারীতে ১০ টারও বেশি (ইফাঃ-১৬৪, ১৮২, ৩৫৬, ৩৮০, ৩৮১, ৫২৩, ৫২৪, ২৭১৭, ৪০৭৯, ৫৩৮৩, ৫৩৮৪ ইত্যাদি) হাদিস আছে যে মোজার উপর রাসুল সঃ মাসেহ করেছেন। এই হাদিস গুলোতে কোথাও বলা হয় নাই যে রাসুল সঃ আগে …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস • প্রশ্ন #৩০৮১ • ভিউ: ২৪ • ০৬ জুলাই, ২০১৪

বোখারীতে ১০ টারও বেশি (ইফাঃ-১৬৪, ১৮২, ৩৫৬, ৩৮০, ৩৮১, ৫২৩, ৫২৪, ২৭১৭, ৪০৭৯, ৫৩৮৩, ৫৩৮৪ ইত্যাদি) হাদিস আছে যে মোজার উপর রাসুল সঃ মাসেহ করেছেন। এই হাদিস গুলোতে কোথাও বলা হয় নাই যে রাসুল সঃ আগে …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বোখারীতে ১০ টারও বেশি (ইফাঃ-১৬৪, ১৮২, ৩৫৬, ৩৮০, ৩৮১, ৫২৩, ৫২৪, ২৭১৭, ৪০৭৯, ৫৩৮৩, ৫৩৮৪ ইত্যাদি) হাদিস আছে যে মোজার উপর রাসুল সঃ মাসেহ করেছেন। এই হাদিস গুলোতে কোথাও বলা হয় নাই যে রাসুল সঃ আগে ওজু করে মোজা পরেছেন। তাহলে ওজু না করে মোজা পরে এই মোজার উপর মাসেহ করলে ওজু হবে না কেন?
উত্তর
Published
আপনাকে ধন্যবাদ যে, আপনি উক্ত হাদীসগুলো বাংলাতে পড়েই কোন সিদ্ধান্তে উপনীত না হয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন। মুযার উপর মাসেহ সহীহ হওয়া জন্য প্রথম শর্তই হলো পবিত্রতা অর্জন তথা ওযু করার পর পরতে হবে। দলীল নিচের হাদীস: عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ فَمَسَحَ عَلَيْهِمَا মুগীরা ইবনে শুবা রা. বলেন, আমি নবী সা. এর সাথে এক সফরে ছিলাম। আমি তার মুজা খুলতে ইচ্ছা করলাম। তখন তিনি বললেন, মোজাদ্বয়কে রেখে দাও; কারণ আমি সে দুটো পবিত্র অবস্থায় পরিধান করেছি। সহীহ বুখারী, হাদীস নং ২০৬। উক্ত হাদীসে রাসূলুল্লাহ সা. স্পষ্ট বলেছেন, আমি মুজাগুলোকে পবিত্র অবস্থায় পরিধান করেছে। এর অর্থ হলো অবিত্র অবস্থায় পরিধান করলে মুজা পায়ে রেখে তার উপর মাসেহ করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। মুজার উপর মাসেহ করার শর্তগুলো বিস্তারিত জানতে ভিজিট করুন https://islamqa.info/bn/9640