QA As Sunnah Q&A

অতঃপর আদম আঃ তার রবের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত পেলেন, ফলে আল্লাহ তার তাওবা কবূল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবূলকারী, অতি দয়ালু। সুরা বাকারা ২:৩৭প্রশ্নঃ আদম (আঃ) আল্লাহর কাছ থেকে কি বাণী প…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
কুরআন • প্রশ্ন #৩০৯২ • ভিউ: ২১ • ১৭ জুলাই, ২০১৪

অতঃপর আদম আঃ তার রবের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত পেলেন, ফলে আল্লাহ তার তাওবা কবূল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবূলকারী, অতি দয়ালু। সুরা বাকারা ২:৩৭প্রশ্নঃ আদম (আঃ) আল্লাহর কাছ থেকে কি বাণী প…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
অতঃপর আদম আঃ তার রবের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত পেলেন, ফলে আল্লাহ তার তাওবা কবূল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবূলকারী, অতি দয়ালু। সুরা বাকারা ২:৩৭

প্রশ্নঃ আদম (আঃ) আল্লাহর কাছ থেকে কি বাণী পেলেন? সহি হাদিসে কি এর ব্যাখ্যা আছে বা পাওয়া যায়?

উত্তর
Published
এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রহি. লিখেছেন { فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37) }

قيل: إن هذه (3) الكلمات مفسرة بقوله تعالى: { قَالا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ } [ الأعراف : 23 ] روي هذا عن مجاهد، وسعيد بن جبير، وأبي العالية، والربيع بن أنس، والحسن، وقتادة، ومحمد بن كعب القُرَظي، وخالد بن مَعْدان، وعطاء الخراساني، وعبد الرحمن بن زيد بن أسلم،

অর্থাৎ এই আয়াতের বানীর অর্থ হলো সূরা আরাফের ২৩ নং আয়াত قَالا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ । আয়াতটির অর্থ : তারা দুজন বললেন, এই আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব। যেসব মুফাসসিরগণ এই মত ব্যক্ত করেছেন তারা হলেন, মুজাহিদ, সাইদ ইবনে জুবায়ের, আবুল আলিয়া, রবী ইবনে আনাস, হাসান বসরী, কাতাদাহ, মুহাম্মাদ ইবনে কাব, খালেদ ইবনে মাদান এবং আব্দুর রহমান ইবনে যায়েদ আসলাম। বাণী বলতে কী বুঝানো হয়েছে এই বিষয়ে আরো অনেক মতামত আছে। তবে উপরেরটা সবচেয়ে ভাল মনে হয়।