QA As Sunnah Q&A

Assalamu alikum orahmatullah.... ফরজ সালাতের আগে ও পরের সুন্নত সালাত নিয়ে একটু চিন্তায় আছি, যখন এক ভাই বললেন যে জহরের আগের চাররাকাত একত্রে নেই, আছে দুুই দুই রাকাত মাত্র । একটুু বিস্তারিত জান…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৩১১৩ • ভিউ: ১৮ • ০৭ আগস্ট, ২০১৪

Assalamu alikum orahmatullah.... ফরজ সালাতের আগে ও পরের সুন্নত সালাত নিয়ে একটু চিন্তায় আছি, যখন এক ভাই বললেন যে জহরের আগের চাররাকাত একত্রে নেই, আছে দুুই দুই রাকাত মাত্র । একটুু বিস্তারিত জান…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
Assalamu alikum orahmatullah....
ফরজ সালাতের আগে ও পরের সুন্নত সালাত নিয়ে একটু চিন্তায় আছি, যখন এক ভাই বললেন যে জহরের আগের চাররাকাত একত্রে নেই, আছে দুুই দুই রাকাত মাত্র । একটুু বিস্তারিত জানতেে চাই অন্যান্য সালাতের আগে পরে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ঐ ভায়ের কথা পুরোপুরি ঠিক নয়। ফরজ সালাতের পূর্বে সুন্নাত সালাত দুই দুই রাকআত যেমনি পড়া যায় চার রাকআত একা সাথেও পাড়া যায়। তবে আলেমদের একদল বলেছেন, দুই দুই রাকআত করে পড়া উত্তম আবার আরেকদল বলেছেন, চার রাকআত এক সাথে পড়া উত্তম। আবু আইয়ুর আনসারী রা. বলেন, আমি নবী সা.কে জিজ্ঞাসা করলাম, قُلْتُ : فَفِيهَا سَلاَمٌ فَاصِلٌ ؟ قَالَ : لاَ যুহরের পূর্বের চার রাকআত সুন্নাত সালাতের মধ্যে (দুই রাকাত পর) সালাম ফিরাতে হবে কিনা? তিনি বললেন, না। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩৫৭৯। শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে হাসান বলেছেন। (লম্বা হাদীসের অংশবিশেষ এখানে দিলাম। ) সুতরাং এক সাথে চার রাকআত একত্রে নেই এই কথা মূর্খতা।