QA As Sunnah Q&A

আসসারামু আলাইকুম। হজরত, কবরের আযাব সম্পর্কে কোরআন শরীফের কোন্ কোন্ সূরার কত নম্বর আয়াত রয়েছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা দিলে খুবই উপকৃত হবো এবং চির কৃতজ্ঞ থাকবো।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৩১৫২ • ভিউ: ৭২ • ১৫ সেপ্টেম্বর, ২০১৪

আসসারামু আলাইকুম। হজরত, কবরের আযাব সম্পর্কে কোরআন শরীফের কোন্ কোন্ সূরার কত নম্বর আয়াত রয়েছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা দিলে খুবই উপকৃত হবো এবং চির কৃতজ্ঞ থাকবো।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসারামু আলাইকুম। হজরত, কবরের আযাব সম্পর্কে কোরআন শরীফের কোন্ কোন্ সূরার কত নম্বর আয়াত রয়েছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা দিলে খুবই উপকৃত হবো এবং চির কৃতজ্ঞ থাকবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কবরের আযাব সত্য। কুরআন ও হাদীস দ্বারা অকাট্যভাবে প্রমানিত। তবে একটা কথা মনে রাখতে হবে ইসলামের কোন বিধান সাব্যস্ত হওয়ার জন্য কুরআন ও হাদীসের যে কোন একটিই যথেষ্ট। কবরের আযাব বিষয়ে কুরআনের বর্ণনা: وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ (45) النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ আর ফিরআউনের গোষ্ঠীকে নিকৃষ্ট আযাব ঘিরে ধরলো।সকাল সন্ধা আগুনের সামনে তাদেরকে পেশ করা হয় আর কিয়ামতের দিন ফেরেস্তাদের বলা হবে ফেরআউনের গোষ্ঠিকে কঠিন আযাবে প্রবেশ করাও। সূরা মূমিন, আয়াত নং ৪৫-৪৬। উক্ত আয়াতে কিয়ামতের আয়াবের পূর্বে আরো একটি শাস্তির কথা বলা হয়েছে, এটাই হলো কবরের আযাব। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. এই দুআ করতেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ অর্থ: হে আল্লাহ, আমি কবরের আয়াব থেকে আপনার কাছে আশ্রয় চাই, দজ্জালের ফিৎনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ........ সহীহ বুখারী, হাদীস নং ৮৩২
আশা করি উত্তর পেয়েছেন।
✅