ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
নবী করিম (সঃ) ঈদুল আযহায় ক্বুরবানী করার আগ পর্যন্ত কিছুই খেতেন না,এমনকি পানিও না। ক্বুরবানী করার পর সেই গোস্ত দ্বারা প্রথম আহার করতেন- এমন একটি হাদিসের কথা আমি শুনেছি। এই হাদীসটি আমার দরকার।…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
নবী করিম (সঃ) ঈদুল আযহায় ক্বুরবানী করার আগ পর্যন্ত কিছুই খেতেন না,এমনকি পানিও না। ক্বুরবানী করার পর সেই গোস্ত দ্বারা প্রথম আহার করতেন- এমন একটি হাদিসের কথা আমি শুনেছি। এই হাদীসটি আমার দরকার। রেফারেন্স সহ। জাজাকাল্লাহু খাইরান।
উত্তর
Published
হযরত বারীদাহ রা. বলেন,كان رسول الله صلى الله عليه و سلم لا يغدو يوم الفطر حتى يأكل ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته রাসূলুল্লাহ সা. ঈদুল ফিতরের দিন সকালা বেলা খেতেন আর ঈদুল আযহার দিন ঈদের নামায শেষ করে না আসা পর্যন্ত খাবার খেতেন না। ঈদের নামায শেষ করে এসে কুরবানীর গোশত থেকে খেতেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩০৩৪। শায়খ শুয়াইব আরনাউত রহি.বলেছেন, হাদীসটি হাসান। অন্য জায়গাতে হযরহ বারীদাহ বলেন,كان النبي صلى الله عليه و سلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي নবী সা. ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না আর ঈদুল আযহার দিন ঈদের নামায না পড়া পর্যন্ত খেতেন না। শায়খ আলবানী রহি. বলেছেন, হাদীসটি সহীহ।