QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, সহি হাদিসে কি এমন কোন আমলের কথা বলা হয়েছে যার দ্বারা একাধিক বিষয়ের মাঝে যেটা নিজের জন্য ভালো সেটা পছন্দ করা যায়? যেমন, ক্যাড়িয়ারের ব্যাপারে আমি এক রকম চিন্তা করি, আমার বাবা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩১৭৯ • ভিউ: ৫৪ • ১২ অক্টোবর, ২০১৪

আসসালামুয়ালাইকুম, সহি হাদিসে কি এমন কোন আমলের কথা বলা হয়েছে যার দ্বারা একাধিক বিষয়ের মাঝে যেটা নিজের জন্য ভালো সেটা পছন্দ করা যায়? যেমন, ক্যাড়িয়ারের ব্যাপারে আমি এক রকম চিন্তা করি, আমার বাবা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, সহি হাদিসে কি এমন কোন আমলের কথা বলা হয়েছে যার দ্বারা একাধিক বিষয়ের মাঝে যেটা নিজের জন্য ভালো সেটা পছন্দ করা যায়? যেমন, ক্যাড়িয়ারের ব্যাপারে আমি এক রকম চিন্তা করি, আমার বাবা মা করতে বলে অন্য কিছু, আবার পরিবারের অন্য সদস্য বা আত্নীয় স্বজনেরা কেউ আমাকে সাপোর্ট করে কেউ বাবা মা কে সাপোর্ট করে আবার কেউ ভিন্ন কিছু বলে। সবকিছু মিলিয়ে দোদুল্যমান অবস্থা। এতগুলো অপশনের মাঝে নিজের জন্য সঠিক কোনটা সেটা কি ভাবে বেছে নেব? কোরান হাদিসে এ ব্যাপারে কিছু বলা থাকলে মেহেরবানী করে আমলের পদ্ধতিসহ উল্লেখ করবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। গুরুত্বপূর্ণ কোন বিষয় সামনে আসলে রাসূলুল্লাহ সা. দুরাকাত নামায পড়ে একটি দুয়া পড়তেন, এই নমাযের নাম ইস্তেখারার নামায। নিচের হাদীসটি লক্ষ্য করুনعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ অর্থ: হযরত জাবের রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. (গুরুত্বপূর্ণ) কাজ সমূহের ক্ষেত্রে আমাদের ইস্তিখারা শিক্ষা দিতেন যেমন আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোন (গুরুত্বপূর্ণ) কাজের ইচ্ছা করে সে যেন ফরজ ব্যতিত দুরাকাত নামায পড়ে অতঃপর এই দুআটি পাঠ করে اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ সহীহ বুখারী, হাদীস নং ১১৬৬
✅