QA As Sunnah Q&A

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ১. এক ব্যক্তি আসরের জামাতে ২য় রাকাতে শরিক হয়েছে। সেই জামাতে ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে, ফলে সহু সেজদা দিয়ে সালাত শেষ করেছে। কিন্তু মুক্তাদি ১ম রাকা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৩২০৮ • ভিউ: ৬৯ • ১০ নভেম্বর, ২০১৪

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ১. এক ব্যক্তি আসরের জামাতে ২য় রাকাতে শরিক হয়েছে। সেই জামাতে ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে, ফলে সহু সেজদা দিয়ে সালাত শেষ করেছে। কিন্তু মুক্তাদি ১ম রাকা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ১. এক ব্যক্তি আসরের জামাতে ২য় রাকাতে শরিক হয়েছে। সেই জামাতে ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে, ফলে সহু সেজদা দিয়ে সালাত শেষ করেছে। কিন্তু মুক্তাদি ১ম রাকাত না পেলেও ৪ রাকাতই পেয়েছে (যেহেতু ইমাম সাহেব ভুলে ৫ রাকাত পড়েছে)। আমার প্রশ্ন হল সেই মুক্তাদি যে কিনা প্রথম রাকাত পায় নি কিন্তু ৪ রাকাত পেয়েছে, সে কি ইমামের সাথে সালাম ফিরাবে, না কি প্রথম রাকাত পড়তে উঠে দাঁড়াবে। ২. ঈদের সালাতের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব ভুলে অতিরিক্ত ৩ তাকবির দেয়নি, এমনকি সহু সেজদাও দেননি। সালাত শেষে মুক্তাদিরা সহু সেজদার ব্যপারে প্রশ্ন করলে তিনি বললেন, বড় জামাতে সহু সেজদা দেয়া যায় না। কথাটা কতটুকু দলিল সম্মত? যাযাকাল্লাহ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রথম প্রশ্নটির বিষয়ে আমি শায়খ ড. আবু বকর জাকারিয়া মজুদার হাফি. এর সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন উক্ত ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবে, নতুন করে তার আর নামায পড়া লাগবে না। ২। ইমাম সাহেব ঠিকই বলেছেন, ফকীহরা বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশংকায় ঈদের জামাত বড় হলে সাজদায়ে সাহু লাগবে না।
✅