QA As Sunnah Q&A

প্রশ্ন: শাইখ, নিম্নবর্ণিত হাদিসটির ব্যাখ্যা কি হবে- মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ও মুহাম্মদ ইবনু ইবরাহীম ইবনু সুদরান (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৩২১৬ • ভিউ: ৯ • ১৮ নভেম্বর, ২০১৪

প্রশ্ন: শাইখ, নিম্নবর্ণিত হাদিসটির ব্যাখ্যা কি হবে- মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ও মুহাম্মদ ইবনু ইবরাহীম ইবনু সুদরান (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
প্রশ্ন: শাইখ, নিম্নবর্ণিত হাদিসটির ব্যাখ্যা কি হবে-
মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ও মুহাম্মদ ইবনু ইবরাহীম ইবনু সুদরান (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুদেশে হাত রেখে বললেনঃ যদি তুমি এমন লোকের মধ্যে বেঁচে থাক যারা সঠিক সময় থেকে সালাতকে পিছিয়ে দেবে তখন তুমি কি করবে? তিনি বললেন, আপনি যা আদেশ করবেন। তিনি বললেনঃ তুমি সময়মত সালাত আদায় করে নেবে। তারপর তোমার প্রয়োজনে যাবে। যদি সালাত আরম্ভ হয় আর তুমি মসজিদে থাক, তাহলে সালাত আদায় করবে। (নাসাঈ-৮৬০)
সহিহ, ইরউয়াউল গালীল ৪৮৩, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৩৫৩
উত্তর
Published
সালাত ওয়াক্তের শেষ দিকে আদায় করা উচিত নয়। প্রথম দিকে আদায় করা উচিত। যদি কোন সমাজের মানুষেরা ওয়াক্তের শেষ দিকে সালাত আদায় করে তাহলে রাসূলুল্লাহ সা. বলেছেন, ওয়াক্তের শুরুর দিকে একা একা আদায় করে কাজে বেরিয়ে পড়তে। এরপর যদি জামাতের সময় মসজিদে থাকে তাহলে জামাতের সাথেও সালাত আদায় করবে। জামাতের সাথের সালাত নফল হিসেবে হবে। ইমাম নববী রহ.সহ অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদীসের ব্যাখ্যা এমনই করেছেন। হাদীসটি সহীহ মুসলিমেও আছে। ইমাম নববী রহি. এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, صَلِّ فِي أَوَّل الْوَقْت وَتَصَرَّفْ فِي شُغْلِك فَإِنْ صَادَفْتهمْ بَعْد ذَلِكَ وَقَدْ صَلَّوْا أَجْزَأَتْك صَلَاتُك ، وَإِنْ أَدْرَكْت الصَّلَاة مَعَهُمْ فَصَلِّ مَعَهُمْ ، وَتَكُون هَذِهِ الثَّانِيَة لَك نَافِلَة .
ওয়াক্তের শুরুতে সালাত আদায় করো এবং কাজে বেরিয়ে যাও। যদি মানুষেরা এরপর সালাত আদায় করে তাহলে তোমার জন্য এই সালাতই যথেষ্ট। আর যদি এরপর তাদের সাথে সালাত পাও তাহলে তাদের সাথে সালাত আদায় করবে। দ্বিতীয়বারের সালাতটি নফল হবে। সহীহ মুসলিম, হাদীস নং ১০৩০ নং হাদীসের ব্যাখ্যা।