QA As Sunnah Q&A

আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি, আমাদের ডিউটি আট ঘণ্টা করে, তিন শিফটে ডিউটি করি আমরা । আমাদের নাইট করতে হয় দশটা থেকে ছয়টা পর্যন্ত । আমি ডাইং ফিনিশিং কোয়ালিটি, আমাদের কাজ হল ফেব্রিকের…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৩২১৮ • ভিউ: ১৪ • ২০ নভেম্বর, ২০১৪

আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি, আমাদের ডিউটি আট ঘণ্টা করে, তিন শিফটে ডিউটি করি আমরা । আমাদের নাইট করতে হয় দশটা থেকে ছয়টা পর্যন্ত । আমি ডাইং ফিনিশিং কোয়ালিটি, আমাদের কাজ হল ফেব্রিকের…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি, আমাদের ডিউটি আট ঘণ্টা করে, তিন শিফটে ডিউটি করি আমরা । আমাদের নাইট করতে হয় দশটা থেকে ছয়টা পর্যন্ত । আমি ডাইং ফিনিশিং কোয়ালিটি, আমাদের কাজ হল ফেব্রিকের কোয়ালিটি চেক করা। এখন আমরা নাইটে দুইজন করে মেশিনের কাজ করি। রাত বারোটার পরে একজন ঘুমাইতে যাই, আবার আড়াইটে বা তিনটার দিকে আরেকজন ঘুমাতে যায়, তাকে ডেকে দিয়ে। আমরা কাজ গুলো কমপ্লিট করে দিয়ে যায় । এখন আমার প্রশ্ন হলো যে আমরা নাইটে যে 2 থেকে 3 ঘন্টা ঘুমায় । এটা ইসলামী শরীয়ত সম্মত কিনা এটা জানতে চাই
উত্তর
Published
আপনাদের দুজনের কাজ ঐ আট ঘন্টা ওখানে থেকে কাজ করা। এমন তো নয় যে, আপনি ৪ ঘন্টা করবেন আর অন্যজন ৪ ঘন্টা করবে। তাহলে তো আপনাদের কর্মঘন্টা ৪ হয়ে যায়। সুতরাং কষ্ট হলেও ঘুমাবেন না। আর যদি ঘুমাতে চান তাহলে কর্তৃপক্ষের নিকট বলুন যে আমরা এভাবে কাজ করতে চাই। যদি অনুমতি দেয় তাহলেই কেবল ঘুমাবেন।