QA As Sunnah Q&A

১) ইসলামে নেতা বা খলিফা নির্বাচন কিভাবে করা হয় বা হওয়া উচিৎ? কোরআন হাদিসে এর নির্দেশ কি? ২) পরবর্তী খলিফা কে হবে তা কি পুরবর্তী খলিফা নাম ঘোষণা করবেন নাকি জনগনের দ্বারা নির্বাচিত হবেন? ৩) যদ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ইতিহাস • প্রশ্ন #৩২৫১ • ভিউ: ২৩ • ২৩ ডিসেম্বর, ২০১৪

১) ইসলামে নেতা বা খলিফা নির্বাচন কিভাবে করা হয় বা হওয়া উচিৎ? কোরআন হাদিসে এর নির্দেশ কি? ২) পরবর্তী খলিফা কে হবে তা কি পুরবর্তী খলিফা নাম ঘোষণা করবেন নাকি জনগনের দ্বারা নির্বাচিত হবেন? ৩) যদ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১) ইসলামে নেতা বা খলিফা নির্বাচন কিভাবে করা হয় বা হওয়া উচিৎ? কোরআন হাদিসে এর নির্দেশ কি? ২) পরবর্তী খলিফা কে হবে তা কি পুরবর্তী খলিফা নাম ঘোষণা করবেন নাকি জনগনের দ্বারা নির্বাচিত হবেন? ৩) যদি পরবর্তী খলিফা কে হবে তা কি পুরবর্তী খলিফা নিয়োগ করার বিধান হয় তবে রাসুল সঃ পর কে খলিফা হবেন তা কি রাসুল সঃ ঘোষণা করেছেন? আর যদি জনগনের দ্বারা নির্বাচিত হওয়ার বিধান থাকে তবে জনগণের মতামত না নিয়ে আবুবকর রাঃ যে ভাবে ওমর রাঃ কে নির্বাচন করলেন কিংবা মুয়াবিয়া রাঃ যেভাবে ইয়াজিদ কে নির্বাচন করলেন তা কি ইসলামে নিয়ম অনুযায়ী সঠিক ছিল?
উত্তর
Published
সাহাবীগণ যেভাবে করেছেন সেটাই ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি। যদি পূর্ববর্তী খলীফা ভাল মনে করেন তাহলে পরবর্তী খলিফার নাম ঘোষনা করে যেতে পারেন। যেভাবে ওমর রা.কে আবু বকর রা. নির্বাচন করেছেন। আবার জনগনের মতামত নিয়েও হতে পারে, যেমন আবু বকর রা. এভাবে খলিফা হয়েছেন। কুরআনে সাহাবীদের প্রশংসা করা হয়েছে এবং বহু হাদীসে সাহাবীদের পথকে অনুস্বরণ করতে বলা হয়েছে, সাহাবীগণ যা করেছেনে সেটাই ইসলাম। রাসূলুল্লাহ সা. বলেছেন, فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ তোমাদের উপর আমার সুন্নাত এবং খুলাফায়ের রাশেদার সুন্নাত অনুস্বরণ কর, তাদের সুন্নাতকে দাঁত দিয়ে আঁকড়ে ধর। সুনানু তিরমিযী,হাদীস নং ২৬৭৬। হাদীসটি সহীহ। সুতরাং সাহাবীগণ যে কাজ করছেন তা ইসলাম সম্মত হয়েছে কি না এমন প্রশ্ন করা থেকে মুসলিমদের বিরত থাকা আবশ্যক। নয়তো ঈমান হারা হওয়ার আশংকা আছে। জনগনের মতামত নেয়ার অর্থ এই নয় যে, সারা দেশের সব মানুষের ভোট নিয়ে যার ভাগে বেশী হয় সে হবে। খারাপ মানুষও এভাবে খলীফা হয়ে যেতে পারে। বরং ভাল মানুষদের মধ্য থেকে একজনকে খলীফা হিসেবে বেছে নিতে জনগত তাদের পরামর্শ দিবে। সেক্ষেত্রে জনগনের প্রত্যেকের মতামত নাও নেওয়া হতে পারে। আবার পূর্ববর্তী খলীফাও পরবর্তী খলীফা নির্বাচন করতে পারে। সরকারী দল, বিরোধী দল এগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতে নেই।