QA As Sunnah Q&A

প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার । মুদি বা চা বা পান বা সুপার স্টোর ইত্যাদি ব্যবসায়ে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ভেজাল মাল ইত্যাদি বিক্রিত মূনাফা এবং ব্যবসায়ের অন্যান্য দ্রব্যর বিক্রিত মূনাফার …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৩৩০ • ভিউ: ৮৯ • ২৪ ডিসেম্বর, ২০০৬

প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার । মুদি বা চা বা পান বা সুপার স্টোর ইত্যাদি ব্যবসায়ে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ভেজাল মাল ইত্যাদি বিক্রিত মূনাফা এবং ব্যবসায়ের অন্যান্য দ্রব্যর বিক্রিত মূনাফার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার । মুদি বা চা বা পান বা সুপার স্টোর ইত্যাদি ব্যবসায়ে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ভেজাল মাল ইত্যাদি বিক্রিত মূনাফা এবং ব্যবসায়ের অন্যান্য দ্রব্যর বিক্রিত মূনাফার সাথে মিশ্রিত করে আয় করলে উক্ত সমষ্টি আয়ের বিধান কি হবে । এমতাবস্থায় কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে বিধান ও উক্ত সমস্যা সমাধানের উপায় কি জানালে খুবই উপকৃত হব । - জাযাকাল্লাহু খইরান ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমাদের উচিৎ যে কোন ধরনের হারাম ব্যবসা থেকে বিরত থাকা। কেননা হালাল ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন আর হারামের মধ্যে কোন বরকত থাকে না। আপনার প্রশ্নের উত্তরে বলছি মোট মুনাফর যতটুকু হালাল পন্যের ব্যবসা থেকে অর্জিত ততটুটু হালাল আর যতটুটু হারাম পন্যের ব্যবসা থেকে অর্জিত ততটুকু হারাম। সমাধানের উপায় খুবই সহজ। সিগারেট এবং এ জাতীয় পন্যগুলো বিক্রি বন্ধ করে দিতে হবে, এতে আপনার কোন ক্ষতি হবে না। মানুষ না না বুঝে মনে করে হারাম ব্যবসা ছেড়ে দিলে তার আয় কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারনা। বরং হারাম থেকে মুক্ত সম্পদের ভিতরেই কল্যান ও বরকত।
✅