QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, যদি কেউ দশ দিরহামে একটি কাপড় ক্রয় করে আর যদি দশ দিরহামের একটি দিরহামও হারাম হয়ে থাকে, তাহলে যতদিন তার গায়ে ঐ কাপড় থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না (মুসনাদে আহমাদ, ৫৭৩…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৩৩৪১ • ভিউ: ১৬ • ২৩ মার্চ, ২০১৫

আসসালামু আলাইকুম, যদি কেউ দশ দিরহামে একটি কাপড় ক্রয় করে আর যদি দশ দিরহামের একটি দিরহামও হারাম হয়ে থাকে, তাহলে যতদিন তার গায়ে ঐ কাপড় থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না (মুসনাদে আহমাদ, ৫৭৩…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, যদি কেউ দশ দিরহামে একটি কাপড় ক্রয় করে আর যদি দশ দিরহামের একটি দিরহামও হারাম হয়ে থাকে, তাহলে যতদিন তার গায়ে ঐ কাপড় থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না (মুসনাদে আহমাদ, ৫৭৩২) এই হাদীসটি কি সহীহ?
আমি একটি মোবাইল ক্রয় করেছি যার এক তৃতীয়াংশ অর্থ হারাম ভাবে এসেছে, গায়রে মাহরাম এক মেয়ে প্রাইভেট পড়ানো থেকে । যতদিন আমি সেই মোবালটি ব্যবহার করব ততদিন কি আমার নামাজ কবুল হবে না?
জাযাকাল্লাহু খাইরন
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। উক্ত হাদীসটি সনদগতভাবে সহীহ নয়, যয়ীফ। তবে উক্ত হাদীসের মূল বক্তব্য হারাম সম্পদের মাধ্যমে ইবাদত গ্রহনযোগ্য না হওয়া কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ .
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, হে মানুষসকল, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু কবুল করেন না। আর আল্লাহ তায়ালা মূমিনদের সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি তাঁর রাসূলগণদের দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার ভক্ষন করো এবং সৎ আমল করো। নিশ্চয় আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। এবং আল্লাহ তায়ালা আরো বলেছেন, হে ইমানদারগণ, আমি তোমদের যে হালাল রিযিক দান করেছি তা থেকে ভক্ষন করো। এরপর রাসূলুল্লাহ সা. একজন লোকের কথা উল্লেখ করলেন, যে বহুদূর পথ সফর করে (কোন বরকতময় স্থানে দুআর জন্য) এলো, তার চুল উশকো-খুশকো, শরীর ধুলোমলিন, আকাশের দিকে দুহাত তুলে ফরিয়াদ করতে লাগলো, আয় আল্লাহ আয় মালিক! কিন্তু তার অন্ন-বস্ত্র সবই হারাম মাল থেকে আসে। হারাম মাল দ্বারাই সে প্রতিপালিত। তাহলে এই ব্যক্তির দুআ কেমন করে কবুল হবে? সহীহ মুসলিম, হাদীস নং ১০১৫
উক্ত মোবাইল ব্যবহার করলে আপনার নামায কবুল হবে না, এভাবে সরাসরি বলবো না, তবে আপনি হারাম বস্তু দ্বার উপকৃত হচ্ছেন এটা তো বলতেই হবে। সুতরাং ঐ মোবাইল ব্যবহার এখনই বন্ধ করে দিন।