QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমি নিয়মিত প্রশ্ন করি কোন প্রশ্নের উত্তর দ্রুত পাই কোনটা একটু দেরিতে পাই কোনটার উত্তর মটেও পাইনাই ১/ জানার বিষয় হল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোন নিদৃষ্ট দিন তারিক আছে কি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৩৩৫৬ • ভিউ: ৬৮ • ০৭ এপ্রিল, ২০১৫

আসসালামু আলাইকুম আমি নিয়মিত প্রশ্ন করি কোন প্রশ্নের উত্তর দ্রুত পাই কোনটা একটু দেরিতে পাই কোনটার উত্তর মটেও পাইনাই ১/ জানার বিষয় হল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোন নিদৃষ্ট দিন তারিক আছে কি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম আমি নিয়মিত প্রশ্ন করি কোন প্রশ্নের উত্তর দ্রুত পাই কোনটা একটু দেরিতে পাই কোনটার উত্তর মটেও পাইনাই
১/ জানার বিষয় হল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোন নিদৃষ্ট দিন তারিক আছে কি?
২/ পর পর ২বার প্রশ্ন করেও উত্তর পাই নাই একই প্রশ্ন আবারও করছি কবরের গভীরতা কমপক্ষে কতটুকু হওয়া সুন্নাহ সম্মত। পুরুষ মহিলাদের কবরের গভীরতার কোন পার্থক্য আছে কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমরা চেষ্টা করি দ্রুত উত্তর দেয়ার জন্য। কখনো কখনো বিভিন্ন কারণে দেরী হয়। আর কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ট না হওয়ার কারণে উত্তরও দেয়া হয় না। আপনি যে প্রশ্নে করেছেন সেটা ৩২৯১ নম্বর প্রশ্নের উত্তরে দেয়া হয়েছে। আবারও দিচ্ছি।পুরুষ মহিলার কবরের গভীরতার কোন পার্থক্য নেই। গভীরতা কমপক্ষে নাভী পর্যন্ত হতে হবে। তাবেয়ী ইবরাহীম নাখয়ী বলেন, يُحْفَرُ الْقَبْرُ إلَى السُّرَّة .কবর নাভী পর্যন্ত খনন করতে হবে। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 11783। তবে এর চেয়ে বেশীও খনন করা যায। হাসান বসরী রহি. বলেন,أَوْصَى عُمَرُ أَنْ يُجْعَلَ عُمْقُ قَبْرِهِ قَامَةً وَبَسطَةً
উমার রা. ওসীয়ত করেছেন যে, তার কবরের গভীরতা হবে মানুষের দৈর্ঘ্য পরিমান। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 1178৪
✅