QA As Sunnah Q&A

একজন সৎ মা কি তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে? ইসলামি আইন অনুযায়ী জানতে চাই।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৩৮৮ • ভিউ: ১৬ • ০৯ মে, ২০১৫

একজন সৎ মা কি তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে? ইসলামি আইন অনুযায়ী জানতে চাই।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
একজন সৎ মা কি তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে? ইসলামি আইন অনুযায়ী জানতে চাই।
উত্তর
Published
না, পারবে না। কোন পুরুষ মানুষ তার পিতার স্ত্রীকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ একজন সৎ মা তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে না। আল্লাহ তায়ালা বলেন, حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ তোমাদের জন্য তোমাদের আম্মাদেরকে (বিবাহ করা) হারাম। সূরা নিসা আয়াত ২৩। এখানে সৎ আম্মাও অনন্তর্ভূক্ত। হাফেজ ইবনে কাসীর এই আয়াতের ব্যাখ্যায় বলেন, قد أجمع العلماءُ على تحريم من وطئها الأبُ আলেমরা একমত যে, পিতা যে মহিলার সাথে সহবাস করেছে তাকে কোন ছেলে বিবাহ করা হারাম। তাফসীরে ইবনে কাসীর, উক্ত আয়াতের তাফসীর। অশা করি বুঝতে পেরেছেন।